ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

খোঁজ মিলেছে আফগানিস্তানের পলাতক প্রেসিডেন্ট আশরাফ গনির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১ ৩০৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান দখলে নিয়েছে তালেবান। মার্কিন সৈন্যরা দেশটির ছেড়ে চলে যাওয়া শুরু করতেই সারাদেশে সক্রিয় হয়ে ওঠে তালেবানরা। একের পর এক প্রদেশ দখল করে নিতে থাকে।

গত রবিবার কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় তালেবান।

এবং ওই দিনই দেশ ত্যাগ করতে বাধ্য হন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি।
আফগানিস্তান থেকে পালিয়ে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন আশরাফ গনি।

আগে জানা গিয়েছিল তাজিকিস্তান কিংবা উজবেকিস্তানে গিয়েছেন তিনি। কিন্তু পরে তাজিকিস্তান তাকে ফিরিয়ে দেয়। তার ঘনিষ্ঠ মহল জানিয়েছিল, প্রাক্তন আফগান প্রেসিডেন্ট আমেরিকায় যেতে পারেন। তবে জানা গেল আমিরাতে থাকতে চলেছেন তিনি।

বুধবার আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পররাষ্ট্র এবং আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয় নিশ্চিত করে বলতে পারে ইউএই প্রেসিডেন্ট আশরাফ গনি এবং তার পরিবারকে মানবিক কারণে স্বাগত জানিয়েছে। ’

এর আগে কাবুলের রাশিয়ার দূতাবাসের তরফে জানানো হয়েছে, চারটি গাড়ি ও একটি হেলিকপ্টারে করে অনেক টাকা নিয়ে দেশ ছেড়েছেন গনি।

গনির এইভাবে দেশত্যাগে ক্ষোভে ফুঁসছে আফগানরা। অনেকেই তাকে দেশদ্রোহী আখ্যা দিয়েছেন।
সূত্র: খালিজ টাইমস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

খোঁজ মিলেছে আফগানিস্তানের পলাতক প্রেসিডেন্ট আশরাফ গনির

আপডেট সময় : ১০:৫৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১