ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

আফগানিস্তান ছাড়ার হিড়িকে বিমানবন্দরে বিদেশিদের ভীড়, নিহত ৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৯:২৯ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১ ৩০৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। সোমবার (১৬ আগস্ট) বিমানবন্দরটির প্যাসেঞ্জার টার্মিনালে এই নিহতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, আফগান রাজধানী ছেড়ে যাওয়া বিমানগুলোতে শত শত মানুষ জোর করে প্রবেশের সময় তারা নিহত হন।

যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, কাবুল বিমান বন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে সোমবার গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদমধ্যমটি বলছে, তিনজনের রক্তাক্ত মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা।

তবে কে বা কারা গুলি চালিয়েছে, তা উল্লেখ করা হয়নি ওই সংবাদে।

এদিকে অন্য এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স বলছে, নিহত ৫ জনের মরদেহ একটি গাড়িতে তুলতে দেখেছেন তিনি। অন্য এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, নিহত ব্যক্তিরা কি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন নাকি ভিড়ের মধ্যে পদদলিত হয়ে মারা গেছেন, তা এখনও নিশ্চিত নয়।

এর আগে কাবুল বিমানবন্দরে আফগানিস্তান ছাড়তে চাওয়া মানুষের ঢেউ উপচে পড়ার ফলে সৃষ্টি হওয়া চরম বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলিবর্ষণ করে মার্কিন সেনারা। সংবাদমাধ্যমগুলো বলছে, মার্কিন সেনারা এখন কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে।

বার্তাসংস্থা এএফপি জানায়, আফগানিস্তান ছাড়ার জন্য হাজার হাজার মানুষ বিমানবন্দরের একটি ফ্লাইটে ওঠার চেষ্টা করলে বাধ্য হয়ে ফাঁকা গুলিবর্ষণ করে মার্কিন সেনারা।

এদিকে বিমানবন্দরে নিহতের ঘটনায় কর্মকর্তারা এখনও কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে রয়টার্স।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আফগানিস্তান ছাড়ার হিড়িকে বিমানবন্দরে বিদেশিদের ভীড়, নিহত ৫

আপডেট সময় : ০৪:০৯:২৯ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১