ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

পরীমনি মৌয়ের রিমান্ড শেষ আদালতে তোলা হবে আজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১ ৩৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন: চিত্রনায়িকা পরীমনি ও আলোচিত মডেল মরিয়ম আক্তার মৌয়ের রিমান্ড শেষ হয়েছে। তাদের আজ আদালতে তোলা হবে।

তথ্য নিশ্চিত করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক।

সোমবার তিনি বলেন, ‘মাদক মামলায় রিমান্ড শেষে তাদের আদালতে তোলা হবে। আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে নতুন করে আবার রিমান্ড আবেদন করব।’

একই দিনে প্রযোজক নজরুল ইসলাম রাজ ও পরীমনির কথিত মামা আশরাফুল ইসলাম দীপুকেও আদালতে হাজির করা হবে।

গত ৪ আগস্ট রাতে প্রায় ৪ ঘণ্টার অভিযানে বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগীকে আটক করে র?্যাব। তার বাসা থেকে জব্দ করা হয় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। পরদিন পরীমনির বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

পরে পুলিশের আবেদনে পরীমনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। র‌্যাব, থানা পুলিশ, ডিবি ঘুরে ৪র্থ সংস্থা হিসাবে পরীমনির বিরুদ্ধে করা মাদক মামলার তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

এর আগে ১ আগস্ট রোববার দিবাগত রাতে গ্রেফতার হয় মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে। মাদক আইনের মামলায় তিন দিনের রিমান্ড শেষে তাদের শুক্রবার আদালতে উপস্থাপন করা হয়।

এরপর রাজধানীর তিন থানার পৃথক তিনটি মাদক মামলায় পিয়াসার আট দিন ও মৌকে একটি মামলায় চার দিনের রিমান্ডে নেয় পুলিশ। তখন থেকে তারা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হেফাজতে রিমান্ডে আছে।

সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান যুগান্তরকে বলেন, সিআইডির কাছে এ সংক্রান্ত মোট ৮টি মামলার তদন্তভার রয়েছে। মামলা সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পরীমনি মৌয়ের রিমান্ড শেষ আদালতে তোলা হবে আজ

আপডেট সময় : ১০:১২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১