ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

বিএনপির সকল জেলা কার্যালয় হচ্ছে করোনা হেলথ সেন্টার 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১ ৩০৪ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্ক: বিএনপির জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু ঊর্ধ্বগতিতে থাকায় দলের জেলা কার্যালয়গুলোকে হেলথ কেয়ার সেন্টার হিসেবে গড়ে তুলবে বিএনপি।

বৃহস্পতিবার দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এ কথা জানান।

তিনি বলেন, গত বছর দুই কোটি মানুষের কাছে আমরা সাহায্য পৌঁছে দিতে পেরেছিলাম। এবারও আগের মতোই ব্যবস্থা নিয়েছি। প্রতিটি জেলায় আমাদের দলের অফিসে হেলথ সেন্টার করার ব্যবস্থা করা হয়েছে। সেখানে অক্সিজেন, প্রয়োজনীয় ওষুধ, স্বাস্থ্য সামগ্রি থাকবে।

দলটির জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক জানান, অলিরেডি এই কাজ বেশ কয়েকটি জেলায় শুরু হয়ে গেছে। আগামী দুই সপ্তাহের মধ্যে প্রতিটি জেলা অফিসে এই হেলথ সেন্টার প্রতিষ্ঠা করা হবে।

ইকবাল হাসান অভিযোগ করেন, দরিদ্র মানুষকে আর্থিক সাহায্য ও খাবার সহায়তা দিতে কোথাও গেলে আমরা প্রশাসনের থেকে বাধাপ্রাপ্ত হই।

তিনি বলেন, আমরা যে যা পারি সীমিত সামর্থের মধ্যে মানুষজনকে সহযোগিতার ব্যবস্থা করেছি। একটা বিরোধী দল হিসেবে এত কষ্টের মধ্যেও আমরা করোনা রোগীদের পাশে আছি এবং কাজ করে যাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বিএনপির সকল জেলা কার্যালয় হচ্ছে করোনা হেলথ সেন্টার 

আপডেট সময় : ০৫:৫৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১