ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ডা. ফিলিপের অধীনে এলিজাবেথের ৩০০৮ নম্বর আইসিইউতে ওবায়দুল কাদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০১৯ ২৯২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সিঙ্গাপুরের  ৩০০৮ নম্বর ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে।

সোমবার স্থানীয় সময় রাত ৮টার কিছু পর তাকে ডা. কোহ সিয়াম সুন ফিলিপের তত্ত্বাবধানে ভর্তি করা হয়।নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, ঢাকার মতো এয়ার অ্যাম্বুলেন্সেও ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। তার ব্লাড প্রেসার ছিল ১৩৫/৭৮।

ডা. কোহ সিয়াম সোন ফিলিপ একজন বিশ্বখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ। মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকদের প্রোফাইলে উল্লেখ করা হয়েছে, তিনি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ১৯৮৯ সালে এমবিবিএস পাস করেন।

পরে একই প্রতিষ্ঠান থেকে ২০০০ সালে এম.মেড (ইন্টার্নাল মেডিসিন) ডিগ্রি অর্জন করেন। এছাড়াও কার্ডিওলজিতে এফএএমএস করেন এ চিকিৎসক। তিনি ইংরেজির পাশাপাশি মালয়, ইন্দোনেশিয়ান, মান্দারিয়ানসহ বিভিন্ন ভাষাতেও পারদর্শী।

সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ওবায়দুল কাদেরকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের অ্যারোস্পেস রোডের সেলেটর বিমানবন্দরে অবতরণ করে। এরপর তাকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়।

এর আগে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি বিকেল ৪টা ২১ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে। বেলা ৩টা ২০ মিনিটের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে তাকে বহনকারী একটি অ্যাম্বুলেন্স বিমানবন্দরের দিকে রওনা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ডা. ফিলিপের অধীনে এলিজাবেথের ৩০০৮ নম্বর আইসিইউতে ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৮:৫৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০১৯