ঢাকা ০১:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

কাদের মির্জার বিরুদ্ধে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর জিডি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৫:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১ ২৭৮ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ২৮ নেতাকর্মী সাধারণ ডায়রি (জিডি) করেছেন।

শনিবার (২৪ এপ্রিল) দুপুর ১২টায় একই অভিযোগে এক ফরমেটে নেতাকর্মীরা এসব জিডি করেন।

শনিবার রাত ১১টায় কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, পুলিশ জিডিগুলো গ্রহণ করেছে। পরবর্তীতে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা সেতুমন্ত্রীর ভাগনে ফখরুল ইসলাম রাহাত বলেন, গত ২০ এপ্রিল ফেসবুক লাইভে এসে কাদের মির্জা চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বক্তব্য দেন। সেখানে কোম্পানীগঞ্জে রক্তের হোলি খেলার হুমকি দিয়ে বলেন, হত্যার বদলে হত্যা করা হবে। তার এ বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেদের নিরাপত্তার জন্য এসব জিডি করেছেন।

তিনি আরো বলেন, শনিবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদল, মুখপাত্র মাহবুবুর রশীদ মঞ্জু, সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি হাসিবুল হাসান আলালসহ ২৮ নেতাকর্মী এসব জিডি করেন।

এছাড়াও আরও নেতাকর্মী জিডি করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কাদের মির্জার বিরুদ্ধে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর জিডি

আপডেট সময় : ১০:১৫:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১