ঢাকা ০১:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১ ২৭৪ বার পড়া হয়েছে

বগুড়া প্রতিনিধি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। চলমান লকডাউনে শ্রমিক সংকট ও অর্থনৈতিক সংকটে যখন কৃষক ধান কাটতে পারছিল না তখন পাশে দাঁড়ালো ছাত্রলীগ।

শুক্রবার বগুড়া জেলা ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক সজীব সাহার নেতৃত্বে ছাত্রলীগের ২০ জন নেতাকর্মীরা কৃষক সবুজ মিয়ার ধান কেটে দেন। সকাল ১০ টায় সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের নুরুইল দক্ষিনপাড়া এলাকায় কৃষক সবুজ মিয়ার ৩১ শতাংশ জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেন তারা।

এর আগে বৃহস্পতিবার সদর উপজেলা সাবগ্রামের চান্দপাড়ায় কৃষক সোহরাব হোসেনের ২৮ শতাংশ জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছে নেতাকর্মীরা। জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মুকুল ইসলামের নেতৃত্বে ২৫ জন নেতাকর্মী এতে অংশগ্রহন করেন। এ সময় জেলা ছাত্রলীগের কর্মী ইউসুফ, শামীম, জীম, নুর, মোমিন, আহাদ, নাবিল, শাহরিন, শুভ ও মেহেদী উপস্থিত ছিলেন।

শুক্রবার ধান কাটা কর্মসূচিতে অংশ নেন শেখেরকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান ডালিম, ছাত্রলীগ নেতা নুর আলম, আব্দুর রউফ সুইট, আব্দুল মোমিন, আরিফুর ইসলাম, মোহন ইসলাম, সামিউল হক, সাগর ইসলাম, আবু সাঈদ, বাধন ইসলাম, সবুজ হাসান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা

আপডেট সময় : ০৭:২৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১