ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

প্রতিশ্রুতি রক্ষা করলেন ইমরান, পাইলটকে হস্তান্তর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০১৯ ৩৪০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতিশ্রুতি পূরণে আটক ভারতীয় বিমান বাহিনীর পাইলট অভিনন্দন বর্তমানকে ভারতের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে পাকিস্তান। বুধবার পাক অধিকৃত কাশ্মীরের আকাশে ভারতীয় যুদ্ধবিমান নিয়ে অনুপ্রবেশ করেছিলেন এই পাইলট। পাকিস্তানে সেনাবাহিনীর গুলিতে ভূপাতিত হয় ভারতীয় যুদ্ধবিমান মিগ-২১।

ওই যুদ্ধবিমানের ভেতর থেকে পাইলট অভিনন্দনকে বের করে আনেন উত্তেজিত কাশ্মীরিরা। পরে তাকে উদ্ধার করে নিজেদের জিম্মায় নেয় পাকিস্তান সেনাবাহিনী। এ নিয়ে দুই দেশের চরম উত্তেজনার মাঝে বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্টে আয়োজিত যৌথ অধিবেশনে আটক ভারতীয় পাইলটকে শুক্রবার মুক্তি দেয়ার ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

শুক্রবার স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে পাকিস্তানের পূর্বাঞ্চলের শহর লাহোর থেকে ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ওয়াগাহ সীমান্তে নিয়ে যায় সেনাবাহিনীর একটি গাড়িবহর। পাকিস্তানে ধরা পড়া এই পাইলটকে স্বাগত জানাতে আট্টারি-ওয়াগাহ সীমান্তের ভারতীয় অংশে হাজার হাজার ভারতীয় জমায়েত হন।

এসময় তাদের হাতে দেখা যায় দেশটির জাতীয় পতাকা। অনেকের হাতে ফুলে তোড়া; তারা অভিনন্দনকে স্বাগত জানিয়ে স্লোগানও দেন।

চলমান উত্তেজনা প্রশমনে এবং শান্তির ইঙ্গিত হিসেবে ভারতীয় পাইলটকে মুক্তির ঘোষণাকে দুর্বলতা হিসেবে না ভাবা হয়; সেব্যাপারেও সতর্ক করে দেন পাক প্রধানমন্ত্রী।

তার ওই ঘোষণার পর শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে পাকিস্তানের ওয়াগাহ সীমান্ত দিয়ে ভারতীয় হাই কমিশনের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

প্রতিশ্রুতি রক্ষা করলেন ইমরান, পাইলটকে হস্তান্তর

আপডেট সময় : ০৬:৫৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০১৯