ঢাকা ১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

সংবাদ প্রচারের পর স্কুল শিক্ষককে কান ধরানো সেই ওসি স্ট্যান্ড রিলিজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১ ৩৪০ বার পড়া হয়েছে

ফরিদপুর প্রতিনিধি: ছেলে পালিয়ে বিয়ে করার অপরাধে স্কুলশিক্ষক বাবাকে থানায় ডেকে মারধর ও কান ধরে উঠবস করানোর সংবাদ ভিডিও আকারে প্রচার করার পর শীর্ষ স্থানীয় বিভিন্ন গণমাধ্যম সহ সমাজের সকল স্তরে সমালোচনার ঝড় ওঠে। এরই ধারাবাহিকতায় ফরিদপুরের মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামকে তাৎক্ষণিকভাবে (স্ট্যান্ড রিলিজ) বদলি করা হয়েছে।

২৩ মার্চ মঙ্গলবার বেলা ১১টার দিকে এ বদলি কার্যকর হয়। ২০১৯ সালের ২১ নভেম্বর মধুখালী থানায় ওসি হিসেবে যোগ দেন আমিনুল ইসলাম।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সম্প্রতি একটি প্রেমের ঘটনায় ছেলের বাবা পেশায় একজন শিক্ষককে থানায় ডেকে এনে পেটানো ও কান ধরে দাঁড় করিয়ে রাখার অভিযোগ ওঠে। এ নিয়ে ওসিকে ঘিরে সমালোচনা চলছিল।

মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) চম্পক বড়ুয়া বলেন, সকাল ১০টার দিকে ঢাকা পুলিশ রেঞ্জে সংযুক্তি হওয়ার আদেশ পাওয়ার পর পরই বেলা ১১টার দিকে থানা ত্যাগ করেন ওসি আমিনুল। তিনি মধুখালীতে একাই বসবাস করতেন।

ফরিদপুরের পুলিশ সুপার মো.আলিমুজ্জামান সাংবাদিকদের বলেন, জনস্বার্থে ওসি আমিনুলকে ঢাকা রেঞ্জ অফিসে তাৎক্ষণিক সংযুক্ত করা হয়েছে।

তিনি বলেন, তার (ওসি) বিরুদ্ধে যে অভিযোগ এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। সর্বশেষ এক শিক্ষককে কান ধরে দাঁড়িয়ে রাখার মত গুরুতর অভিযোগও এসেছে। অভিযোগগুলি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সংবাদ প্রচারের পর স্কুল শিক্ষককে কান ধরানো সেই ওসি স্ট্যান্ড রিলিজ

আপডেট সময় : ০৫:৩২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১