ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

এস এম হানিফ মনোনয়ন পাওয়ায় কালকিনিতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১ ২৮৩ বার পড়া হয়েছে

রতন দে,মাদারীপুর: আসন্ন পৌরসভা নির্বাচনে মাদারীপুরের কালকিনিতে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এস এম হানিফ। এদিকে তাকে মনোনয়ন দেয়ার খবরে কয়েক হাজার দলীয় ও তার কর্মী সমর্থকরা মিলে একটি আনন্দ মিছিল বের করে প্রধান-প্রধান সড়ক প্রদক্ষীন করেন। এবং তারা পৌর এলাকার বিভিন্ন হাট-বাজারে মিষ্টি বিতরন করে। বুধবার সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় আওয়ামী লীগ অফিস থেকে এ ঘোষণা দেয়া হয়। এস এম হানিফ বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আবদুস সোবাহান গোলাপের অনুসারি। অপরদিকে সংবাদ প্রকাশের পর পরেই কালিকিনি উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দদের মাঝে বইছে খুশির আমেজ।

নৌকার প্রার্থী এস এম হানিফ বলেন, আমি ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতি করে আসছি। আমি দীর্ঘদিন ধরে কালিকিনি থানা আওয়ামীলীগের সদস্য ছিলাম। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে। তিনি আজ আমাকে যে পুরস্কার দিয়েছেন আমি অবশ্যই জয়ী হয়ে তার ভাবমূর্তি অক্ষুন্ন রাখবো।

এসময় তিনি আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্যবৃন্দ ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আবদুস সোবাহান গোলাপ কে ধন্যবাদ জানান।

তিনি নির্বাচনে জয়ী হয়ে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকমুক্ত সুন্দর ও পরিচ্ছন্ন একটি ডিজিটাল কালিকনি পৌরসভা হিসেবে রূপান্তরিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়া আগামী ১৪ ফেব্রুয়ারি নির্বাচনে নৌকা প্রতীককে জয়ের লক্ষে দলবল নির্বিশেষে তিনি সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।

উল্লেখ্য নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ জানুয়ারী, যাচাই-বাছাই ১৯ জানুয়ারী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৬ জানুয়ারী, ভোটগ্রহণ ১৪ ফেব্রুয়ারী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

এস এম হানিফ মনোনয়ন পাওয়ায় কালকিনিতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন

আপডেট সময় : ১১:৫২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১