ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

অসহায় ও দুস্থদের মাঝে সেনাবাহিনী প্রধানের শীতবস্ত্র বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১ ৩৫২ বার পড়া হয়েছে

বিশেষ সংবাদদাতা;

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ মঙ্গলবার (১২ জানুয়ারি) ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল অঞ্চল পরিদর্শনকালে এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় তিনি ঘাটাইল এলাকার সাধারণ মানুষের জন্য সেনাবাহিনী পরিচালিত চিকিৎসা সেবা কার্যক্রমও পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধানের সাথে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন উপস্থিত ছিলেন।

‘সমরে আমরা, শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে’ এই মূলমন্ত্রে দীক্ষিত দেশ মাতৃকার সেবায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনী কোভিড-১৯ এর চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রতিবছরের ন্যায় এবারও শীতকালীন প্রশিক্ষণে অংশগ্রহণ করছে। সেনাবাহিনী প্রধানের নির্দেশে প্রতিবছরের ন্যায় এবারও সেনাবাহিনী শীতকালীন প্রশিক্ষণ চলাকালীন দেশের প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা এবং শীতবস্ত্র বিতরণ করছে।

বাংলাদেশ সেনাবাহিনীর দেশ সেবা ও মানব কল্যাণমূলক কার্যক্রমে জনমনে আস্থা ও সতস্ফূর্ততার প্রতিফলন ঘটছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

অসহায় ও দুস্থদের মাঝে সেনাবাহিনী প্রধানের শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় : ১০:৪৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১