ঢাকা ০২:২৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৬:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১ ২৮৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক;

ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে উড্ডয়নের পর নিখোঁজ হয়ে যাওয়া বিমানটির সম্ভাব্য ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া গেছে। উদ্ধারকর্মীরা পানিতে কিছু ধ্বংসাবশেষ পেয়েছেন, যা নিখোঁজ বিমানটির বলেই ধারণা করা হচ্ছে। বাসারনাস অনুসন্ধান ও উদ্ধার সংস্থার কর্মকর্তা আগুস হারয়োনোর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

হারয়োনো বলেন, ধ্বংসাবশেষগুলো নিখোঁজ বিমান শ্রিয়িজায়া এয়ার ফ্লাইট এসজে১৮২-এরই কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন ইন্দোনেশিয়া জানিয়েছে, ‘আমরা পানিতে কিছু ক্যাবল, জিন্সের টুকরা ও ধাতব টুকরা পেয়েছি।’

বিবিসি জানায়, অর্ধশতাধিক যাত্রী নিয়ে বিমানটি শনিবার স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটের দিকে জাকার্তা থেকে উড্ডয়ন করেছিল। ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্টান প্রদেশের পন্টিয়ানাক শহরের উদ্দেশ্যে যাত্রা করার পর উড্ডয়নের চার মিনিটের মাথায় বিমানটির সঙ্গে কন্ট্রোল রুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

রেজিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, বোয়িং ৭৩৭-৫০০ বিমানটির বয়স ২৭ বছর। এটি জার্কাতার শ্রিয়িজায়া এয়ারলাইন্সের মালিকানাধীন। শ্রিয়িজায়া জানিয়েছে, তারা বিমানটির তথ্য সংগ্রহে তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, নিখোঁজ যাত্রীদের স্বজনরা একে অপরকে জড়িয়ে ধরে কান্নাকাটি ও প্রার্থনা করছেন।

২০১৮ সালেও ইন্দোনেশিয়ায় আরেকটি ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছিল। দেশটির ‘লায়ন এয়ার’ এয়ারলাইন্সের একটি বিমান জাকার্তা থেকে উড্ডয়নের ১২ মিনিট পর সাগরে বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় ১৮৯ যাত্রী প্রাণ হারান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে

আপডেট সময় : ০৯:২৬:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১