ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

আমি নাকি পাগল : কাদের মির্জা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১ ২৮৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;

নোয়াখালী কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই আবদুর কাদের মির্জা বলেছেন, ‘অন্যায়ের বিরুদ্ধে যখন কথা বলি তখন আমাকে জাতীয়ভাবে বলা হয় আমি নাকি পাগল, উন্মাদ। এর বিচারটা আপনাদের কাছে দিলাম।’

শনিবার সকালে বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের পথসভায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

কাদের মির্জা বলেন, ‘আমি সবার বিরুদ্ধে বলি না, দলের মধ্যে ভাল লোকও আছে। কিন্তু অধিকাংশ শেখ হাসিনাকে অসহযোগিতা করে। বিএনপি দুর্নীতির বিচার করতে পারেনি, শেখ হাসিনা পেরেছে, আমি অনিয়মের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলার আকাঙ্ক্ষা নিয়ে এই নির্বাচন করছি।’

তিনি বলেন, ‘আসলে দুঃখ্যজনক হলেও সত্য- আজকে আমি যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, আমি যখন অপরাজনীতির বিরুদ্ধে কথা বলি, নোয়াখালীর ত্যাগী নেতাদের কথা বলি, কবিরহাটে আমার নিরিহকর্মীদের কথা বলি, কোম্পানীগঞ্জের অসহায় ছেলেমেয়েদের চাকরির কথা বলি, এ এলাকার মানুষের গ্যাসের কথা বলি, অন্যায়ের বিরুদ্ধে যখন কথা বলি তখন আমাকে জাতীয়ভাবে বলা হয় আমি নাকি পাগল।’

জনতাকে উদ্দেশ্য করে তিনি প্রশ্ন ছেুড়ে বলেন, ‘আমি পাগল?’ এসময় জনগণ সমস্বরে উত্তর দেন- ‘না না।’ এরপর তিনি বলেন, ‘১৬ তারিখে আমি পাগল না কি সেটা প্রমাণ করবো।’

নোয়াখালীর আঞ্চলিক উচ্চারণে তিনি বলেন, ‘যে আমাকে পাগল আর উন্মাদ বলেছে, গোপালগঞ্জে যেখানে ৯৯ ভাগ আওয়ামী লীগ সেখান থেকে সে এমপি হয়েছে। আগে মন্ত্রী ছিল এখন নেই। ওনার সম্পর্কে সবাই জানে। কি কি অনিয়ম তিনি করেছেন। অনিয়ম না করলে ওনাকে মন্ত্রী বানায়নি কেন? উনি আমাকে বলেন পাগল উন্মাদ।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আমি নাকি পাগল : কাদের মির্জা

আপডেট সময় : ০৯:১৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১