ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

করোনাকালে দেশের কমেছে মাছ রফতানি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১ ৩৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;

করোনাকালে দেশের হিমায়িত মাছ রফতানি কমেছে। গত অর্থবছরের প্রথমার্ধের তুলনায় চলতি অর্থবছরের প্রথমার্ধে মাছ রফতানি কমেছে ৩ দশমিক ৭১ শতাংশ। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে হিমায়িত মাছ ও চিংড়ি রফতানি করে আয় হয়েছে ২৭ কোটি ৯৭ লাখ ডলার। এই আয় গত অর্থবছরের একই সময়ের ৩ দশমিক ৭১ শতাংশ কম। গত অর্থবছরের একই সময়ে আয় হয়েছিল ২৯ কোটি ডলার। এদিকে ২০২০-২০২১ অর্থবছরের প্রথম ৬ মাসে লক্ষ্যমাত্রা ২৭ কোটি ৫৪ লাখ ডলার।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিসংখ্যানে দেখা যায়, অর্থবছরের প্রথম ৬ মাসে ১৯ কোটি ৪৫ লাখ ডলারের চিংড়ি রফতানি হয়েছে। এছাড়া ৩ লাখ ২৩ হাজার ডলারের জীবন্ত মাছ, ৬ কোটি ৬৩ লাখ ডলারের হিমায়িত মাছ, ৮ লাখ ৮৬ হাজার ডলারের কাকড়া ও ৬ লাখ ৭৪ হাজার ডলারের অন্যান্য মাছ রফতানি হয়েছে।

পরিসংখ্যান থেকে জানা গেছে, গত অর্থবছরের প্রথমার্ধের তুলনায় চলতি অর্থবছরের প্রথমার্ধে ৫৬ দশমিক ৭০ শতাংশ কম জীবন্ত মাছ রফতানি হয়েছে। পাশাপাশি ১০ দশমিক ৪২ শতাংশ কম চিংড়ি ও ৪৮ দশমিক ২২ শতাংশ কম কাকড়া রফতানি হয়েছে। অন্যদিকে হিমায়িত মাছ রফতানি বেড়েছে ৫৪ দশমিক ৩৬ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

করোনাকালে দেশের কমেছে মাছ রফতানি

আপডেট সময় : ০৮:৩৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১