ঢাকা ০২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ইসি নিয়ে ৪২ বুদ্ধিজীবীর বিবৃতি বিএনপির ড্রাফট করা: তথ্যমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩০:০৬ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০ ২৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;

নির্বাচন কমিশন (ইসি) নিয়ে রাষ্ট্রপতির কাছে দেওয়া ৪২ বিশিষ্ট নাগরিকের বিবৃতির কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ৪২ বিশিষ্ট বুদ্ধিজীবী যারা ইসির বিরুদ্ধে বিবৃতি দিয়েছে, তারা বিভিন্ন সময় বিএনপির পক্ষে কথা বলেন, তারাই এই বিবৃতি দিয়েছেন। তাদের কেউ কেউ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টাও।

বিবৃতিটি বিএনপি অফিসে বসে ড্রাফট করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আজ দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪০তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রগতিশীল ন্যাপ আওয়ামী পার্টি (ভাসানী) এ আলোচনা সভার আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন নিয়ে ৪২ বুদ্ধিজীবীর বিবৃতি আসলে বিএনপির ড্রাফট করা বিবৃতি। ইসি নিয়ে প্রশ্ন থাকলে আলোচনা হতে পারে। কিন্তু এভাবে বিবৃতি দিয়ে প্রশ্ন তোলা অমূলক। দায়িত্বে থাকলে সমালোচনা হতে পারে, সমালোচনা হতে পারে গঠনমূলক। কিন্তু বিএনপির মতো বুদ্ধিজীবীরা অন্ধের মতো সমালোচনা করে, গঠনমূলক সমালোচনা করুন। নতুবা আপনাদের বিবৃতিতে মানুষ অবাক হয়ে যাবে। দেশের লোকে বলবে, তারা বিএনপির মতো অশিক্ষিত।

‘কাল দেখলাম বিএনপির মেজর হাফিজ যেভাবে বক্তব্য দিয়েছেন, সেটা তাদের কোন্দল প্রকাশ পেয়েছে। মির্জা ফখরুল সাহেব, আওয়ামী লীগের বিরুদ্ধে বিষোদগার না করে নিজের ঘরটা সামলান। যারা নিজের ঘর সামলাতে পারে না, তারা দেশ সামলাবে কেমন করে। ’

তথ্যমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিতেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আজ শুধু বাংলাদেশের উন্নতি হয়েছে, তা নয়। বাংলাদেশের প্রতিটি মানুষের উন্নতি হয়েছে, ভাগ্যের উন্নতি হয়েছে। প্রতিটি সূচকে আজ বাংলাদেশ পাকিস্তানের ওপরে। এমনকি কিছু সূচকে ভারতেরও ওপরে। আজ পদ্মা সেতু হলো, বিএনপি নীরব। বিএনপির নেতারা পদ্মা সেতু হবে না, আওয়ামী লীগ সরকার পদ্মা সেতু বানাতে পারবে না বলে শুরুতে আওয়াজ তুললেও বর্তমানে আওয়ামী লীগ সরকার সেটা বাস্তবায়ন করেছে। পদ্মা সেতু বাস্তবায়ন হওয়ায় বিশ্বব্যাপী এটি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। কিন্তু বিএনপি চুপসে গেছে। লজ্জায় তারা কোনো কথা বলছে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ইসি নিয়ে ৪২ বুদ্ধিজীবীর বিবৃতি বিএনপির ড্রাফট করা: তথ্যমন্ত্রী

আপডেট সময় : ১১:৩০:০৬ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০