ঢাকা ০২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

জনগণের উত্তাল তরঙ্গ সরকারকে টিকিয়ে রাখতে পারবে না: ফখরুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০ ২৭২ বার পড়া হয়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক;

উচ্চ আদালতে জামিন পাওয়ার পরেও সাদা পোশাকে পুলিশ বিএনপি নেতা-কর্মীদের তুলে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবারা (১৯ নভেম্বর) দুপুরে এক আলোচনা সভায় এ কথা বলেন বিএনপি মহাসচিব। ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘একটু আগে আমি খবর পেলাম, আমাদের উত্তরার তুরাগ থানার সভাপতি-সম্পাদক তাদেরকে গতকাল হাইকোর্ট থেকে জামিন নিয়ে বের হওয়ার পথে সাদা পোশাকে পুলিশ তুলে নিয়ে গেছে, এখনও তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। এটা অহরহ ঘটছে এখন।’

‘আমি খুব স্পষ্ট করে সরকারকে বলতে চাই যে, অবিলম্বে তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দিন। অবিলম্বে এদেরকে মুক্তি দিন। অন্যথায় জনগনের যে উত্তাল তরঙ্গ সৃষ্টি হবে সেই তরঙ্গ কিন্তু আপনাদেরকে টিকিয়ে রাখতে পারবে না।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘আমাদের গণতন্ত্রের সবচেয়ে বড় নেত্রী বেগম খালেদা জিয়া আজকে বন্দি, আমাদের তরুণ সম্ভবনাময় নেতা তিনি নির্যাতিত হয়ে মিথ্যা মামলায় বিদেশে অবস্থান করছেন। আমাদের লাখ লাখ মানুষের বিরুদ্ধে ৩৫ লাখের বেশি মিথ্যা মামলা। গুম হয়ে গেছেন আমাদের প্রায় ৫ শতাধিক নেতা-কর্মী এবং নিহত হয়েছেন সহাস্রাধিক। গত কয়েকদিন আবারও গুম হয়েছেন ৩-৪ জন।’

‘প্রতি পত্র-পত্রিকার তাদের(ক্ষমতাসীন) দুর্নীতির খবর আসছে। ভয়াবহ দুর্নীতি, হাজার হাজার কোটি টাকা পাঁচার হয়ে যাচ্ছে। সেদিকে কোনো খেয়াল নেই, দুই-একটা চুনোপুটিদের ধরে জনগনকে বিভ্রান্ত করছে।’

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তারেক রহমানের জন্মদিনে দলের পক্ষ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘এই সংকটময় পরিস্থিতিতে আমাদের নেতার জন্মদিনে কোনো উৎসব পালন করতে পারছি না। তার এই জন্মদিনে আমরা কেক কাটবো না।’

এ সময় তৃণমূল পর্যায়ে বিএনপি ও তার অঙ্গসংগঠনকে সংগঠিত করার ক্ষেত্রে তারেক রহমানের নানা কার্যক্রমরে ভূয়সী প্রশংসা করেন বিএনপি মহাসচিব।

মীর হেলালের সভাপতিত্বে ও এম সাব্বির আহমেদের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির বিশেষ সম্পাদক শামসুর রহমান শিমুল বিশ্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব, এনামুল হক চৌধুরী, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম আলিম, স্বেচ্ছাসেবক দলের গোলাম সারোয়ার, ছাত্র দলের নাজমুল হাসান, মিজানুর রহমান শরীফ প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

জনগণের উত্তাল তরঙ্গ সরকারকে টিকিয়ে রাখতে পারবে না: ফখরুল

আপডেট সময় : ০৯:৩০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০