ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

৭ দফা সংবিধানসিদ্ধ নয় : কাদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ নভেম্বর ২০১৮ ৩৩৫ বার পড়া হয়েছে

বিশেষ সংবাদদাতা; জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপ শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমরা সংবিধানের বাইরে যেতে পারব না।

তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে যে সাত দফা দাবি উপস্থাপন করা হয়েছে, তার অনেকগুলো সংবিধানসিদ্ধ নয়। তবে নির্বাচনে অংশ নেয়ার জন্য ঐক্যফ্রন্টকে আহ্বান জানানো হয়েছে এবং আলোচনার পথ এখনও খোলা আছে।

বৃহস্পতিবার রাত ১০টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে সংলাপ শেষে বের হয়ে এসে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, সংবিধানের আলোকেই আমরা আলোচনার করা চেষ্টা করেছি। নির্বাচন হবে, আলোচনা হবে সংবিধান অনুযায়ী।

নির্বাচনকালীন সরকার এবং সেনাবাহিনীর বিচারিক ক্ষমতার ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে কৌশলে এড়িয়ে গিয়ে তিনি বলেন, আমরা সংবিধানের বাইরে কোনো আলোচনা করতে পারি না।

বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে প্রশ্ন করা হলে কাদের বলেন, সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- খালেদার মামলার বিষয়টি আদালতের ব্যাপার। তা আইনের মাধ্যমে সমাধান হবে।

এদিকে আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক শ. ম. রেজাউল করিম বলেছেন, আমরা সংবিধানের বাইরে কোনো আলোচনা করতে পারিনা। ৭ দফা সংবিধানসিদ্ধ নয়।

এর আগে সন্ধ্যা ৭টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতাসীন ১৪ দল এবং ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের সংলাপ শুরু হয়।

ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলে ছিলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস ও ড. মঈন খান, জাতীয় ঐক্যফ্রন্ট গঠনে সক্রিয় জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আ ব ম মোস্তফা আমীন, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, সাবেক দুই সংসদ সদস্য এসএম আকরাম ও সুলতান মো. মনসুর আহমেদ, জেএসডির আ স ম আবদুর রব, তানিয়া রব, আবদুল মালেক রতন, গণফোরামের সুব্রত চৌধুরী ও মোস্তফা মহসিন মন্টু, মোকাব্বির খান, জগলুল হায়দার আফ্রিক এবং শফিক উল্লাহ।

অন্যদিকে সংলাপে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে ছিলেন- ২৩ জন প্রতিনিধি, এর মধ্যে আওয়ামী লীগের জোট শরিক দলগুলোর নেতারাও ছিলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, মো. আবদুর রাজ্জাক, কাজী জাফর উল্যাহ, আবদুল মতিন খসরু, রমেশ চন্দ্র সেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম, আইনমন্ত্রী আনিসুল হক, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও জাসদের একাংশের সভাপতি মইন উদ্দীন খান বাদল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

৭ দফা সংবিধানসিদ্ধ নয় : কাদের

আপডেট সময় : ১২:৫২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ নভেম্বর ২০১৮