ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

ভারতে হোটেলে অগ্নিকান্ডে কমপক্ষে ৯ জনের মৃত্যু, আহত ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী ২০১৯ ৩২১ বার পড়া হয়েছে

ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি হোটেলে মঙ্গলবার ভয়াবহ এক অগ্নিকান্ডে কমপক্ষে নয়জন নিহত ও তিনজন আহত হয়েছে। দেশটি সর্বশেষ এ আগুনের ঘটনায় সেখানের অগ্নি নিরাপত্তা প্রশ্নে উদ্বেগ দেখা দিয়েছে।
দেশটির এক কর্মকর্তা একথা জানান। খবর এএফপি’র।
দিল্লির ঘনবসতিপূর্ণ একটি এলাকার হোটেল অর্পিট প্যালেসে ভোররাতের দিকে এ অগ্নিকান্ড ঘটে।
দিল্লি ফায়ার সার্ভিসের পরিচালক জি.সি.মিশ্র বলেন, ‘হোটেলটিতে আগুনে নয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে এক নারী ও এক শিশু রয়েছে। এতে আরো তিনজন আহত হয়েছে।’
মিশ্র জানান, দমকল বাহিনীর কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে এবং তারা সেখান থেকে ৩৫ জনকে উদ্ধার করে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, প্রাণ বাঁচাতে জানালা দিয়ে লাফ দেয়ায় ওই নারী ও শিশু মারা যায়।
ভিডিও ফুটেজে তিনতলা বিশিষ্ট্য ওই হোটেলের ওপরের তলায় ধোয়ার কুন্ডুলি ও আগুনের লেলিহান শিখা দেখা যায়।
হোটেলটি হিসাবি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়।
গত ডিসেম্বরে মুম্বাইয়ের একটি হাসপাতালে অগ্নিকান্ডে ছয়জনের প্রাণহানি ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ভারতে হোটেলে অগ্নিকান্ডে কমপক্ষে ৯ জনের মৃত্যু, আহত ৩

আপডেট সময় : ১২:৪৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী ২০১৯