ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

প্রবাসী বাংলাদেশি প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ইতালি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০ ২৮৯ বার পড়া হয়েছে

তুহিন মাহমুদ, ইউরোপ ব্যুরোঃ

অবশেষে প্রবাসী বাংলাদেশি প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে ইতালি। ফলে ছুটিতে এসে আটকেপড়া প্রবাসীরা এখন ইতালিতে ফিরে যেতে পারবেন।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন গণমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ইতালি।

বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, যাদের অনুমতিপত্রের মেয়াদ আছে, শুধু তাদের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে। আপাতত নতুন করে কাউকে ভিসা দেয়া হবে না।

তিনি বরেন, যাদের আবাসিক অনুমতিপত্রের মেয়াদ শেষ হয়ে গেছে, ভিসার জন্য তাদের আবেদন বিবেচনা করা হবে। ইতালির পুলিশ তাদের তথ্য যাচাই করে জানানোর পর ভিসা দেয়া হবে। তাৎক্ষণিকভাবে এ যাচাই প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে ইতালির রাষ্ট্রদূত নিশ্চিত করেছেন।

গত ৭ জুলাই ইতালির রোমের ফিউমিসিনো ও মিলানের মালপেনসা বিমানবন্দরে অবতরণ করা ১৮২ বাংলাদেশির মধ্যে ১৬৭ জনকে ফেরত পাঠানো হয়। দুটি ভিন্ন ফ্লাইটে এই দুই বিমানবন্দরে অবতরণ করা হলে তাদের নামতে না দিয়ে ফেরত পাঠানো হয়।

এর আগে একটি ফ্লাইটের দুই ডজনের বেশি বাংলাদেশি আরোহীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর বাংলাদেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেয় ইতালি।

এরমধ্যে কয়েক দফা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়। সেই মেয়াদ গত ১৪ অক্টোবর শেষ হয়েছে। তবে এবার আর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ায়নি ইতালি। ফলে ইতালিতে ফিরতে বাংলাদেশি প্রবাসীদের বাধা নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

প্রবাসী বাংলাদেশি প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ইতালি

আপডেট সময় : ১১:২৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০