ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রূপগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর ‘খারা মোশাররফ বাহিনীর হামলা: ১৮ লাখ টাকার সরঞ্জাম লুট Logo কেরানীগঞ্জে কারখানায় আগুনে মৃত্যুর ঘটনায় হত্যা মামলা, একজন কারাগারে Logo যাত্রীদের কল্যাণের নামে নিজে টাকার পাহাড় গড়েছেন মোজাম্মেল Logo “২৮ শিশুমৃত্যু সহ ঘুষ বাণিজ্যের অভিযোগ—তবুও পদে বহাল ঔষধ প্রশাসন অধিদপ্তরের শফিকুল-নাঈম!” Logo পাওনা টাকা চাইতে গিয়ে হামলা, মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযোগে দুইজন আহত Logo রাজ এগ্রোর তরমুজ বীজে মাঠ কাঁপাচ্ছে কৃষক: উচ্চ ফলনে নতুন সম্ভাবনা Logo ত্রাণের বিস্কুট ও জ্বালানি তেল চুরিতে অভিযুক্ত মিজানুর এখন ফায়ার সার্ভিসের দণ্ডমুন্ডের কর্তা! পর্ব -১ Logo ফায়ার সার্ভিসের নতুন পরিচালক লে. কর্নেল মোঃ মাহমুদুল হাসান Logo ওরিয়ন গ্রুপের রাজস্ব চুরি! Logo স্বাধীনতা দিবস প্যারেড: রাষ্ট্রপতির অভিবাদন গ্রহণ, প্রধানমন্ত্রীর কুচকাওয়াজ পরিদর্শন

সীমান্তে জবাব দিতে জানে ভারত : মোদি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৯:২৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০ ২৬৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক;

ভারতের স্বাধীনতা দিবসের ভাষণে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে উঠে এলো সীমান্ত প্রসঙ্গ। শনিবার নাম উল্লেখ না করে চীন ও পাকিস্তানকে কড়া বার্তা দিয়ে মোদির দাবি, এলওসি থেকে এলএসি; দেশের সার্বভৌমত্বকে যখনই কেউ চ্যালেঞ্জ জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনী তাদের উচিত জবাব দিয়েছে।

ভারতের ৭৪তম স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লায় ভাষণে সীমান্ত সংঘর্ষের প্রসঙ্গে মোদি বলেন, ‘আমাদের জন্য দেশের অখণ্ডতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের জওয়ানরা এবং আমরা কী করতে পারি, সম্প্রতি লাদাখেই তার প্রমাণ পেয়েছে বিশ্ব। লালকেল্লা থেকে ওই সমস্ত সাহসী জওয়ানদের কুর্নিশ জানাই’।

ভারতে অনুপ্রবেশ নিয়ে ১৫ জুন সীমান্তে চীনা বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাঁধে ভারতীয় জওয়ানদের। তাতে ২০ জন ভারতীয় জওয়ান প্রাণ হারান। নির্দিষ্ট সংখ্যা জানা না গেলেও, হতাহতের খবর মেলে চীনের তরফেও। তারপর থেকে সীমান্তে উত্তেজনা প্রশমনে দফায় দফায় বৈঠক হয়েছে দুই দেশের মধ্যে।

সেই আবহেই চীনকে কড়া বার্তা দিলেন মোদি। চীনের সঙ্গে নাম না করে পাকিস্তানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘সন্ত্রাসবাদ এবং সম্প্রসারণবাদ; এই দুইয়ের বিরুদ্ধেই লড়ছে ভারত।’ এই মুহূর্তে গোটা বিশ্ব ভারতের পাশে রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী মোদি।

তিনি বলেন, ‘গোটা বিশ্ব আজ ভারতের পাশে রয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসেবে ভারতের অন্তর্ভুক্তির পক্ষে ১৯২ দেশের মধ্যে ১৮৪ দেশের সমর্থনই তার প্রমাণ’। প্রসঙ্গত, জুনে দুই বছরের জন্য নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে ভারত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সীমান্তে জবাব দিতে জানে ভারত : মোদি

আপডেট সময় : ০৫:৩৯:২৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০