ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ক্রসফায়ারের ভয় দেখানো ও চাঁদাবাজি: ওসিসহ পাঁচ পুলিশের বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৩:০০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০ ৩২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে রাজধানীর কোতোয়ালি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমানসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন মোঃ সোহেল নামের এক ব্যবসায়ী।
আদালত সূত্র জানায়, সোমবার ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান নোমানের আদালতে এ মামলাটি করেন কোতোয়ালি থানার ওই কাপড় ব্যবসায়ী মোঃ সোহেল। আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে ১৬ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পিবিআইয়ের একজন এএসপি পদমর্যাদার কর্মকর্তাকে তদন্তভার দিতে নির্দেশ দেন আদালত।
মামলার অপর আসামিরা হলেন- কোতয়ালি থানার উপ-পরিদর্শক পবিত্র সরকার (৪২), খালিদ শেখ (৪৫), সহকারী উপ-পরিদর্শক শাহিনুর রহমান (৪২), কনেস্টবল মো. মিজান (৫২) ও সোর্স মোতালেব। দন্ডবিধি ৪২০/৪০৬/৫০৬/১০৯/৩৪/৩৮৫/৩৮৬/৩৪৭ ধারাসহ ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(১)(ক)(খ) ধারায় মামলাটি করা হয়েছে বলে জানা গেছে।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, মামলার বাদী মোঃ সোহেলকে গত ২ আগস্ট কোতোয়ালি থানা এলাকার ওয়াজঘাটে মামলার আসামিরা গতিরোধ করেন। এরপর আসামিরা তার দেহ তল্লাশি করে তার পকেটে থাকা দুই হাজার ৯০০ টাকা নিয়ে নেয়। পরে আমার টাকা ফেরত চাইলে জেএমবি বানিয়ে ক্রসফায়ারের হুমকি প্রদান করেন। এরপর তার পকেটে ২১৪ পিস ইয়াবা দিয়ে তাকে থানা হাজতে নিয়ে আটক করেন। পরে খবর পেয়ে তার পরিবারের লোকজন থানায় গিয়ে যোগাযোগ করেন। এসময় মামলার আসামিরা তাদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। আর দাবিকৃত চাঁদার টাকা না পেলে তাকে জেএমবি ও মাদক মামলায় চালান কওে দেবে বলে হুমকি প্রদান করেন। এরপর তার পরিবারের লোকজন আসামিদের ২ লাখ টাকা প্রদান করেন। পরে ব্যবসায়ী সোহেলকে নন-এফআইআর মূলে আদালতে চালান করা হয়। হাজত থেকে বাদী বের হওয়ার পর ঘটনা প্রকাশ করলে ক্রসফায়ারের হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে মামলায়।
এ ব্যাপারে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি তার ফোনটি রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ক্রসফায়ারের ভয় দেখানো ও চাঁদাবাজি: ওসিসহ পাঁচ পুলিশের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৮:২৩:০০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০