ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

কেরালায় ১৯১ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩২:০১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০ ৩১০ বার পড়া হয়েছে

ভারতের কেরালার কোঝিকোড় বিমানবন্দরে রানওয়ে থেকে ছিটকে পড়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক।

শুক্রবার (৭ আগস্ট) স্থানীয় সময় রাত ৭টা ৪০ মিনিটে এই ঘটনা ঘটে। এনডিটিভি জানায়, দুবাই থেকে কোঝিকোড়ে ফেরার সময় ভারি বৃষ্টির মধ্যে অবতরণ করার সময় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরে বোয়িং-৭৩৭ বিমানটি দুইভাগে বিভক্ত হয়ে যায়। হতাহতের সংখ্যা বাড়ার আশংকা করা হচ্ছে।

বিমানটিতে ১৭৪ জন আরোহী, ১০ শিশু, ২ জন পাইলট এবং ৫ জন কেবিন ক্রু ছিলেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারায়ি বিজয় এক টুইট বার্তায় পুলিশ ও ফায়ার সার্ভিসকে তড়িৎ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এছাড়া আহতদের চিকিৎসার জন্য দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশও দিয়েছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রতি টুইটারে শোক জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কেরালায় ১৯১ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

আপডেট সময় : ১১:৩২:০১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০