ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এগিয়ে যাচ্ছে মৌসুমি ঘূর্ণিঝড় ইসাইয়াস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১২:১৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০ ২৭৭ বার পড়া হয়েছে

করোনার মধ্যেই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দিকে এগিয়ে যাচ্ছে মৌসুমি ঘূর্ণিঝড় ইসাইয়াস। স্থানীয় সময় রবিবার সন্ধ্যার দিকে ঝড়টি ফ্লোরিডা উপকূলে আঘাত হানতে পারে।

এরইমধ্যে তুর্কস ও কাইকোস আইল্যান্ডস ও বাহামাসে আঘাত হানার পর শক্তি কমে প্রবল সামুদ্রিক ঝড় থেকে মৌসুমি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এটি।

ঝড়ের প্রভাবে সকাল থেকেই ফ্লোরিডার আটলান্টিক উপকূলে ভারি বৃষ্টিপাত হচ্ছে। সেখানে ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বইছে। ভ্রাম্যমাণ ও অস্থায়ী বাসা থেকে সবাইকে স্বেচ্ছায় সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে সামাজিক দূরত্ব মেনে চলা ও করোনা সংক্রমণ ঠেকানোর ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। এরইমধ্যে করোনাভাইরাস পরীক্ষা কেন্দ্রগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে ঝড় দুর্বল হয়ে গেছে এরকম ভাবা বোকামি হবে বলে স্থানীয়দের সতর্ক করেছেন ফ্লোরিডার গভর্নর রন ডেসান্টিস।

যুক্তরাষ্ট্রের যে অঙ্গরাজ্যগুলো করোনাভাইরাসের প্রকোপে সবচেয়ে বিপর্যস্ত, তার মধ্যে ফ্লোরিডা একটি। অঙ্গরাজ্যটির ৪ লাখ ৮০ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্তের সংখ্যার দিক থেকে ক্যালিফোর্নিয়ার পরই এর অবস্থান। এবার সে ফ্লোরিডা অঙ্গরাজ্যে আঘাত হানতে যাচ্ছে ইসাইয়াস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এগিয়ে যাচ্ছে মৌসুমি ঘূর্ণিঝড় ইসাইয়াস

আপডেট সময় : ১১:১২:১৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০