ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

বিমানের কুয়েত ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০ ২৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;

কুয়েত বিমানবন্দরের স্থগিতাদেশের কারণে আগামী ৪ আগস্ট থেকে বাংলাদেশ বিমানের কুয়েতগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানের ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বিমান জানায়, কুয়েত বিমানবন্দরের নিষেধাজ্ঞার কারণে ৪ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বলবৎ থাকবে। কুয়েতগামী বিমানযাত্রীদের পরবর্তী ভ্রমণের জন্য বিমানের হেল্পলাইন বা কল সেন্টারে (+৮৮০১৭৭৭৭১৫৬১৩-১৬) যোগাযোগ করতে বলা হয়েছে।

সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশের বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। এ নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে ভারত, পাকিস্তান, মিশর, ফিলিপাইন, লেবানন, শ্রীলঙ্কাসহ ৩১টি দেশ।

এর আগে গত ২৬ জুলাই এক প্রেস বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ফ্লাইট চলাচল বন্ধ থাকার পর আগস্ট মাসে প্রথমবারের মতো কুয়েত যাবে বিমানের ফ্লাইট। ঢাকা-কুয়েত-ঢাকা রুটে প্রতি মঙ্গলবার সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করবে বিমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বিমানের কুয়েত ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

আপডেট সময় : ১১:০৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০