ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

নাসিমের শারীরিক অবস্থার আরও অবনতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০ ২৬৬ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্ক; সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারা আরও জানিয়েছেন, নাসিমকে বিদেশ নেয়ার বিষয়ে চিকিৎসকদের পক্ষ থেকে কোন মতামত দেয়া হয়নি। বিষয়টি তাদের পরিবারের। বৃহস্পতিবার (১১ জুন) দিনগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং নাসিমের চিকিৎসায় গঠিত বোর্ডের চিকিৎসক অধ্যাপক কনক কান্তি বড়ুয়া বলেন, উনার শারীরিক অবস্থা তো এমনিতেই সংকটাপন্ন ছিল। আজ আরও অবনতি হয়েছে। তবে আমরা সার্বিকভাবে পর্যবেক্ষণ করছি।

গত ১ জুন শ্বাসকষ্ট নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তির পর করোনাভাইরাস পজিটিভ আসে মোহাম্মদ নাসিমের। পরে গত শুক্রবার ভোরে তিনি ব্রেন স্ট্রোক করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন বিভাগের প্রধান প্রফেসর ডা. রাজিউল হকের নেতৃত্বে অপারেশন হয়। পরে দুইদফা আবারও করোনাভাইরাসের পরীক্ষার জন্য তার নমুনা নেয়া হয়। সেখানে নেগেটিভ আসে। এর আগে মোহাম্মদ নাসিমের চিকিৎসায় গঠন করা হয়েছিল ১৩ সদস্যের মেডিকেল বোর্ড। পরে সাত সদস্যের নতুন মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নাসিমের শারীরিক অবস্থার আরও অবনতি

আপডেট সময় : ০৯:৪৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০