ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

ইন্দোনেশিয়ায় ১৯২ বাংলাদেশি আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী ২০১৯ ৩১২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ায় ১৯২ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মেদান শহরের দোতলা একটি ভবন থেকে গাদাগাদি করে বসবাসরত এসব বাংলাদেশিকে আটক করা হয়। বুধবার দেশটির সরকারি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

ইন্দোনেশিয়া পুলিশ মেদান শহরের পাশের একটি এলাকায় বসবাসকারী এসব বাংলাদেশিকে সন্দেহভাজন বাসিন্দা হিসেবে আটক করে। মঙ্গলবার ওই দোতলা ভবনে অভিযান চালিয়ে ১৯২ ব্যক্তিকে খুঁজে পায় তারা। আটককৃতদের মধ্যে বেশিরভাগের বয়স বিশের কোঠায়।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, দোতলা একটি ভবনে অবস্থিত ছোট ছোট দোকান ঘরে গাদাগাদি করে আশ্রয় নেয়া ওসব মানুষের বেশিরভাগই অভুক্ত। তাদের ধারণা, বাংলাদেশ থেকে এসে গত কয়েক মাস ধরে এখানে বসবাস করছে তারা। কাজের আশায় পার্শ্ববর্তী দেশ মালয়েশিয়ার যাওয়ার জন্য তারা এখানে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

মেদান শহরের অভিবাসন বিষয়ক সংস্থার প্রধান মোনাং শিহিতি বলেন, ‘আমরা ধারণা করছি তারা নৌকায় করে এখানে এসেছে। তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই। আমরা এ বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদ শেষ হলে তাদেরকে ফেরত পাঠানো হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

তবে এসব বাংলাদেশিকে কে নিয়ে সেখানে গেছে কিংবা দোতলা ওই ভবনটির মালিক কে তা তদন্ত করছে দেশটির পুলিশ। সাম্প্রতিক বছরগুলোতে ইন্দোনেশিয়ায় বেশ কিছু বাংলাদেশি অবৈধভাবে দেশটিতে প্রবেশের চেষ্টা করলে তাদেরকে আটক হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ইন্দোনেশিয়ায় ১৯২ বাংলাদেশি আটক

আপডেট সময় : ০২:১৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী ২০১৯