ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

করোনায় মন্ত্রীর মৃত্যু!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৮:৪০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০ ২৭৭ বার পড়া হয়েছে

করোনায় আক্রান্ত হয়ে পাকিস্তানে মন্ত্রীর মৃত্যু

অনলাইন ডেস্ক;  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাকিস্তানের সিন্ধ প্রদেশের মন্ত্রী গুলাম মুর্তজা বেলুচ মারা গেছেন। তিনি দেশটির সিন্ধ প্রদেশের মানব ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রী ছিলেন।

পাকিস্তানের গণমাধ্যম ডন তার প্রতিবেদনে জানায়, সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ জানিয়েছেন, গুলাম মুর্তজা বেলুচ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) একজন সাহসী ও পরিশ্রমী সদস্য ছিলেন। তার স্থান অন্যজনকে দিয়ে পূরণ করা কঠিন কাজ হবে।

সম্প্রতি পাকিস্তানে করোনাভাইরাসের কারণে কড়াকড়ি তুলে নিয়েছে সরকার। জনসমাগম এবং ব্যবসা-বাণিজ্য পুনরায় চালুর অনুমতি দেয়া হয়েছে। খুলে দেয়া হয়েছে মসজিদ সহ ধর্মীয় উপাসনালয়গুলো। আর এর পর থেকেই দেশটিতে আক্রান্তের সংখ্যাও বাড়ছে।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৪ হাজার ৬৫ জন এবং মারা গেছে ৬৭ জন।

এখন পর্যন্ত পাকিস্তানে করোনায় আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৪৬৩ এবং মৃত্যু হয়েছে ১ হাজার ৬৮৮ জনের। তবে এর মধ্যে সুস্থ হয়ে উঠেছে ২৮ হাজার ৯২৩ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

করোনায় মন্ত্রীর মৃত্যু!

আপডেট সময় : ০৬:১৮:৪০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০