ঢাকা ০২:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

ফেসবুক লাইভে এসএসসির ফল রোববার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০ ৩৬৭ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট; আগামী রোববার (৩১ মে) প্রকাশিতব্য এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ফেসবুক লাইভে প্রকাশ করা হবে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গণভবনে প্রধানমন্ত্রী ফল ঘোষণার পর এর সারসংক্ষেপ তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।

শুক্রবার (২৯ মে) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

করোনা মহামারির কারণে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় গণমাধ্যমকর্মীদের ব্রিফিংয়ের স্থানে না আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী রোববার (৩১ মে) সকাল ১০টায় প্রধানমন্ত্রী এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করবেন। দুপুর ১২টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফেসবুক লাইভে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১২টায় শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনের পর দেশের সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটগুলোতে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। পাশাপাশি ইতোমধ্যে যে সকল শিক্ষার্থী মোবাইলে ফলাফল পেতে রেজিস্ট্রেশন করেছেন তাদের নির্ধারিত নম্বরে জিপিএ গ্রেডসহ ফলাফল পাঠানো হবে।

অপরদিকে ফেসবুক আইডি M A khair ইলেক্ট্রনিক মিডিয়ার জন্য বিটিভির মাধ্যমে ভিডিও ফুটেজ প্রেরণ করা হবে। অন্যান্য গণমাধ্যমকেও তাদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হবে বলেও জানানো হয়েছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ফেসবুক লাইভে এসএসসির ফল রোববার

আপডেট সময় : ০৯:১৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০