ঢাকা ১১:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০ ২৮২ বার পড়া হয়েছে

লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক;

লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর মিজদাহতে ২৬ বাংলাদেশিসহ ৩০ অভিবাসীকে গুলি করে হত্যা করা হয়েছে। বাকি চারজন আফ্রিকান অভিবাসী। এক পাচারকারীর হত্যার প্রতিশোধ নিতে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

লিবিয়ায় জাতিসংঘ সমর্থিত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স এ খবর প্রচার করেছে।

বৃহস্পতিবার (২৮ মে) লিবিয়ার রাজধানী ত্রিপলি থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণে মিজদাহ শহরে ওই অভিবাসীদের এলোপাতাড়ি গুলি করে হত্যা করা হয়।

খবরে বলা হয়, মানব পাচারকারীদের এক সদস্য নিহত হলে ওই ব্যক্তির পরিবারের সদস্যরা ৩০ অভিবাসীকে গুলি করে হত্যা করে। ওই মৃত্যুর দায় তারা এই অভিবাসীদের ওপর চাপিয়ে তার প্রতিশোধ নিতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়।

এ ঘটনায় আরও ১১ জন বাংলাদেশিকে জিনতান হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ত্রিপলি মেডিকেল সেন্টারে (টিএমসি) পাঠানো হয়েছে। তারা হাতে-পায়ে, বুকে-পিঠে গুলিবিদ্ধ হয়েছেন।

এ বিষয়ে রাতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন রাতে সাংবাদিকদের জানান, পাচারকারীদের একজন নিহত হলে তার সহযোগী ও আত্মীয়স্বজনরা জিম্মি অভিবাসী শিবিরে নির্বিচারে গুলি চালিয়ে ২৬ জন বাংলাদেশিকে হত্যা করে। অভিবাসীরা ওই মানাবপাচারকারীর কাছে জিম্মি ছিলেন। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। লিবিয়ার বাংলাদেশ মিশনের কর্মকর্তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা

আপডেট সময় : ০৯:১৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০