ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

এবার তালেবানদের কাছে টানতে চায় রাশিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ৪ ফেব্রুয়ারী ২০১৯ ২৯৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক; এবার তালেবানদের কাছে টানতে উদ্যোগি হয়েছে রাশিয়া। তালেবানদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সফল শান্তি আলোচনার পরপরই মস্কোতে আফগান বিষয়ে শান্তি আলোচনার আয়োজন করেছে দেশটি। মঙ্গলবার (৫ ফ্রেব্রুয়ারি) রাশিয়ার রাজধানী মস্কোয় এ শান্তি আলোচনার ব্যাপারে সম্মতি জানিয়েছে তালেবানও।

রাশিয়ার মস্কোতে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইসহ আফগান নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার ব্যাপারে সম্মত হলেও দেশটির বর্তমান প্রেসিডেন্ট আশরাফ গণিসহ বর্তমান সরকারের প্রতিনিধিদের সঙ্গে বসতে সম্মত হয়নি তালেবান যোদ্ধারা।

আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি বিষয়টির সমালোচনা করে বলেন, আফগানিস্তানের রাষ্ট্রীয় কর্তৃপক্ষকে উপেক্ষা করে তালেবান নিজেদের অগ্রণতান্ত্রিক চেহারাই প্রকাশ করল।

নির্বাচিত সরকারের অংশগ্রহণ ছাড়া কোনো শান্তিচুক্তি আফগান জনগণ মেনে নেবে না বলে হুশিয়ারি করে আশরাফ গণি সাবেক প্রেসিডেন্ট হামিদ করাজাইকে তালেবানদের সঙ্গে না বসার অনুরোধ করেন।

কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধির সঙ্গে ৬ দিনব্যাপী বৈঠকের পর আফগান কর্তৃপক্ষ তালেবানদের সঙ্গে বসতে চেয়েছিল। কিন্তু বর্তমান সরকারের সঙ্গে বসতে অসম্মতি জানায় তালেবান।

রাশিয়ার মস্কোতে আফগানিস্তানের অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করলেও ক্ষমতাসীনদের সঙ্গে বসবে না তালেবান।

মস্কোর এ শান্তি আলোচনার বিষয়বস্তু কী হবে তা নিয়ে কোনোপক্ষই মুখ খুলেনি। আফগানিস্তানের রাশিয়ান দূতাবাস শুধু বৈঠকের কথা বললেও বিষয়বস্তু নিয়ে কিছু জানায় নি। তাই আফগান বিষয়ে শান্তি আলোচনার মাধ্যমে রাশিয়ার কী উদ্দেশ্য তা এখনও বোঝা যাচ্ছে না।

প্রসঙ্গত, তালেবানদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সফল শান্তি আলোচনার পরপরই রাশিয়া এ বৈঠকের আয়োজন করলো।

সূত্র: ডন ও দ্য এক্সপ্রেস নিউজ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

এবার তালেবানদের কাছে টানতে চায় রাশিয়া

আপডেট সময় : ০৯:৫৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ৪ ফেব্রুয়ারী ২০১৯