ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

আগামীকাল যে সব দেশে ঈদ জেনে নিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০ ৪০১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক;

গেল শুক্রবার (২২ মে) শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য, তুরস্ক, ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রে রমজান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে আজ (২৩ মে)। সে হিসাবে আগামী রোববার (২৪ মে) পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে দেশগুলোতে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতামতের ভিত্তিতে দেশগুলোর সরকার ও ইসলামিক বিশেষজ্ঞরা এই সিদ্ধান্ত জানিয়েছে।

সৌদির সঙ্গে মিল রেখে ভারতের কেরালা রাজ্যেও ঈদ উদযাপিত হবে রোববার। এছাড়া বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়াসহ এশিয়ার বাকি দেশগুলোতে সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে বলে জানা যায়।

তুরস্কের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটির আকাশে শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় আগামী রোববার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

ইন্দোনেশিয়ার জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, সেখানেও রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। অস্ট্রেলিয়ান জাতীয় ইমাম পরিষদ বলেছে, শনিবার হবে রমজানের শেষ দিন। আর রোববার শাওয়ালের প্রথম দিনে উদযাপিত হবে ঈদুল ফিতর।

আর অস্ট্রেলিয়ান জাতীয় ইমাম পরিষদ বলেছে, শনিবার হবে রমজানের শেষ দিন। আর রোববার শাওয়ালের প্রথম দিনে উদযাপিত হবে ঈদুল ফিতর।

যুক্তরাষ্ট্রে ঈদের নামাজ আগামীকাল। দেশটির সিনিয়র ইসলামিক স্কলাররা ঘরে ঈদের নামাজ আদায়ের পক্ষে যুক্তি উপস্থাপন করেছেন। তারা বলেছেন, ঘরে ঈদের নামাজ আদায় করতে কোনো বাধা নেই। সবাইকে ঈদের নামাজ ঘরে আদায়ের পরামর্শ দিয়েছেন ইসলামিক স্কলাররা।

করোনাভাইরাসের প্রকোপের কারণে গোটা বিশ্বের মতো মুসলিম দেশগুলোতেও সামাজিক দূরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে। সে কারণে অনেক দেশেই স্বাভাবিকভাবে রমজানের তারাবিহ নামাজ পড়া যায়নি। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতসহ কিছু দেশ এবার ঈদের জামাত হবে না বলেও জানিয়ে দিয়েছে। কিছু দেশ একেবারেই সীমিত উপস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আগামীকাল যে সব দেশে ঈদ জেনে নিন

আপডেট সময় : ১০:৪৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০