ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

করোনা : ব্রাজিলে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩১:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০ ২৬০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলে সময়ের সঙ্গে সঙ্গে মৃত্যুর পাল্লা ভারী হচ্ছে। দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এরই মধ্যে করোনায় ১৫ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। খবর সিএনএন-এর।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৮১৬ জনের মৃত্যু হয়েছে। ফলে এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৫ হাজার ৬৩৩ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১৪ হাজার ৯১৯ জন। ফলে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৩ হাজার ১৪২।

এদিকে, ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলছে ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৫১১ জন। অপরদিকে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৫ হাজার ৬৬২ জন।

ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৮৯ হাজার ৬৭২ জন। দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ১ লাখ ২৮ হাজার ১৭৭টি। তবে এখনও আশঙ্কাজনক অবস্থায় আছে ৮ হাজার ৩১৮ জন।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।

করোনায় আক্রান্ত ও মৃত্যুতে এখন পর্যন্ত শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। দেশটির ৫০টি অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে।

এদিকে, জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, করোনায় আক্রান্তে শীর্ষ দেশগুলোর তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলেই সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

করোনা : ব্রাজিলে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে

আপডেট সময় : ০৩:৩১:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০