ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

বিড়াল করোনায় আক্রান্ত হলেও উপসর্গ দেখা দেয় না!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০ ২৭০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;

প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা বিশ্ব। এই ভাইরাসের ছোবলে বিশ্বব্যাপী প্রাণ হারিয়েছে অসংখ্য মানুষ। এরই মধ্যে মার্কিন একদল গবেষক জানিয়েছেন, কোভিড-১৯ সংক্রমণ এক বিড়াল থেকে অন্য বিড়ালের শরীরে হতে পারে! ভয়ংকর ব্যাপার হচ্ছে, বিড়াল করোনায় আক্রান্ত হলেও এদের শরীরে কোনো উপসর্গ দেখা দেয় না। যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম সিএনএন এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

গবেষকরা তাদের ল্যাবে তিনটি ভিন্ন বিড়ালকে করোনায় আক্রান্ত করেন। আর তিন দিন পরেই তাদের নিজেদের মধ্যে ভাইরাসটি ছড়িয়ে পড়তে দেখা যায়। আক্রান্ত বিড়ালটি যখন একটি সুস্থ বিড়ালের সঙ্গে কিছু দিনের জন্য মিলিত হয়, তখনই সেই সুস্থ বিড়ালটির শরীরে করোনা সংক্রমণ ঘটে। তবে এই গবেষণায় কোনো পশুর শরীরেই অস্বাভাবিক তাপমাত্রা বা ওজন হ্রাসের মতো কোনো উপসর্গ দেখা দেয়নি। জানা যায়, নিউইয়র্কে করোনা আক্রান্ত হওয়া প্রথম দুটি বিড়ালের মাঝে হালকা শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা গিয়েছিল। যদিও সেই দুটি বিড়ালই এখন পুরোপুরি সুস্থ। এছাড়া ব্রোনক্স চিড়িয়াখানায় আটটি সিংহ ও বাঘের করোনা পজিটিভ হয়েছিল।
তবে বিশেষজ্ঞদের মতে, কোভিড-১৯ এর বিস্তারে বিড়াল কোনো ভূমিকা রাখছে এমন কোনো প্রমাণ নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বিড়াল করোনায় আক্রান্ত হলেও উপসর্গ দেখা দেয় না!

আপডেট সময় : ১১:৩৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০