ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

করোনা থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন আরও ৭২ পুলিশ সদস্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০ ২৯২ বার পড়া হয়েছে

পুলিশের আরও ৭২ সদস্য করোনা মুক্ত হলেন

অনলাইন ডেস্কঃ

করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে আরও ৭২ জন পুলিশ সদস্য হাসপাতাল ছেড়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন দেড় শতাধিক পুলিশ সদস্য।

আজ রোববার (১০ মে) রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সাইফুল ইসলাম শানতু জানান ৭২ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। হাসপাতাল ত্যাগ করার সময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

ডিএমপি’র ওয়েবসাইটে আরও জানানো হয় রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে দেশের বিভিন্ন পুলিশ ইউনিটের আক্রান্ত সদস্য, কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা চিকিৎসা সেবা গ্রহণ করছেন।

আক্রান্তরা পুলিশ সদরদপ্তর, ডিএমপি, বিশেষ শাখা, সিআইডি, এপিবিএন, পুলিশ স্টাফ কলেজ, এটিইউ, টিএন্ডআইএমসহ নারায়ণগঞ্জ, নরসিংদী, পাবনা, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলা পুলিশের সদস্য।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে জনগণের পাশে ছিলেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। জনগণকে নিরাপদ রাখতে সম্ভাব্য সবকিছু করেই ফ্রন্ট-ফাইটার বা সম্মুখ যোদ্ধা খেতাব পেয়েছেন পুলিশের অকুতোভয় সদস্যরা। তবে মানুষকে বাঁচাতে নিজেরাও আক্রান্ত হয়েছেন ব্যাপকভাবে। এখন পর্যন্ত প্রায় ১৫০০ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আর যার অর্ধেকই ডিএমপিতে কর্মরত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

করোনা থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন আরও ৭২ পুলিশ সদস্য

আপডেট সময় : ০৯:৩০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০