ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ২৫ হাজারের বেশি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০ ২৫৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছে প্রাণঘাতী করোনাভাইরাস। সময়ের সঙ্গে সঙ্গে সেখানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৫ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৬২১। ফলে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৯ হাজার ৫৫০।

ওই পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে কমপক্ষে ৭৮ হাজার ৭৯৫ জন প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। একদিনেই দেশটিতে নতুন করে ১ হাজার ৬১৫ জনের মৃত্যু হয়েছে।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।

করোনায় আক্রান্ত ও মৃত্যুতে এখন পর্যন্ত সবদেশের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ৫০টি অঙ্গরাজ্যেই এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। তবে করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশটির নিউইয়র্ক অঙ্গরাজ্য।

এদিকে, ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১৩ লাখ ৪৭ হাজার ৩১৮ জন। অপরদিকে মারা গেছে ৮০ হাজার ৪০ জন।

দেশটিতে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ২ লাখ ৩৮ হাজার ৮০ জন। যুক্তরাষ্ট্রে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ১ লাখ ২৯ হাজার ১৯৮ এবং এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ১৬ হাজার ৮১৬ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ২৫ হাজারের বেশি

আপডেট সময় : ০৩:৩৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০