ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

সাংবাদিকদের জন্য আর্থিক প্রণোদনাসহ নির্দিষ্ট চিকিৎসাকেন্দ্রের দাবি নাসিমের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০ ৩০৮ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট;

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম এমপি কর্মরত সাংবাদিকদের আরও উৎসাহ-উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে আর্থিক প্রণোদনা প্রদান ও তাদের জন্য নির্দিষ্ট চিকিৎসা কেন্দ্র স্থাপন করার আহ্বান জানিয়েছেন।

শনিবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানিয়ে বলেন, এখনই সরকারের সংশ্লিষ্ট মহল ও মিডিয়ার মালিকদের এক্ষেত্রে এগিয়ে আসা উচিত।

মোহাম্মদ নাসিম বলেন, করোনা যুদ্ধে ফ্রন্টফাইটার আজকের সাংবাদিক বন্ধুরা। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন শহর ও মফস্বল অঞ্চলে দিনরাত জীবনের ঝুঁকি নিয়ে করোনা সংক্রান্ত বিভিন্ন খবর, সরকারি ব্যবস্থাপনা, ত্রাণ তৎপরতাসহ চিকিৎসা সংক্রান্ত সকল সুবিধা-অসুবিধার সংবাদ মাঠে থেকে সংগ্রহ করছে। ইতোমধ্যে কয়েকজন সাংবাদিক মারা গেছে এবং অনেকে করোনায় আক্রান্ত হয়েছে। যদিও ঝুঁকি নিয়ে কাজ করা সাংবাদিকদের পেশা, তবুও দুঃখজনক আজ তাদের অনেকের বিনা বেতনে কাজ করতে হচ্ছে। অনেকে অসুবিধার মধ্যে প্রতিনিয়ত সংবাদপত্র চালু রাখতে কাজ করে যাচ্ছে। সংবাদমাধ্যম জনগণের কাছে এখনও প্রতিদিনের প্রয়োজনীয় খোরাক হিসেবে উপস্থাপন করছে। দুর্ভাগ্যজনক এই পরিস্থিতিতেও করোনা আক্রান্তদের জন্য কোনও সুনির্দিষ্ট চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়নি।

এই অবস্থায় সাংবাদিকদের আর্থিক প্রণোদনার ব্যবস্থাসহ অন্য বিষয়গুলো কার্যকর করতে এগিয়ে আসার জন্য তিনি তথ্যমন্ত্রীকে অনুরোধ জানান।

মোহাম্মদ নাসিম বলেন, এখন এদেশে অনেক করপোরেট হাউস এবং শিল্পগোষ্ঠী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মালিক ও সম্পাদক। এরা যদি সম্মিলিতভাবে কর্মরত সাংবাদিকদের জন্য আপৎকালীন আর্থিক তহবিল গঠন করে এবং প্রয়োজনীয় চিকিৎসার জন্য সুনির্দিষ্ট বেসরকারি হাসপাতালের ব্যবস্থা করে, তাহলে আমি বিশ্বাস করি এই দুঃসময়ে সাংবাদিকরা আরও উৎসাহ-উদ্দীপনা ও শক্ত মনোভাব নিয়ে করোনাবিরোধী যুদ্ধে দেশ ও জনগণের পাশে থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সাংবাদিকদের জন্য আর্থিক প্রণোদনাসহ নির্দিষ্ট চিকিৎসাকেন্দ্রের দাবি নাসিমের

আপডেট সময় : ১০:৪৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০