ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

৬৭৭ পুলিশ সদস্য করোনা আক্রান্ত, মৃত ৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০ ২৬৬ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট | 

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬৮ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বর্তমানে সারাদেশে মোট ৬৭৭ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেন। এরমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশেই আক্রান্ত ৩২৮ জন।

শুক্রবার (১ মে) রাতে পুলিশ সদর দপ্তরের একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আক্রান্তদের মধ্যে শুধু ঢাকা মহানগরেই (ডিএমপি) রয়েছেন ৩২৮ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ১ হাজার ২২৫ জন। আইসোলেশনে রয়েছেন ১৭৪ জন। সুস্থ হয়েছেন ৫৫ জন। এখন পর্যন্ত মারা গেছেন মোট ৪ জন।

সবশেষ আজ শুক্রবার সকালে ডিএমপির স্পেশাল ব্রাঞ্চে কর্মরত উপপরিদর্শক নাজির উদ্দীন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ২৫ এপ্রিল নাজির উদ্দীনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এরপর থেকে তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এর আগে গত ২৮ এপ্রিল দিনগত মধ্যরাতে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম কোনো পুলিশ সদস্য হিসেবে মারা যান ডিএমপির ওয়ারী থানায় কনস্টেবল জসিম উদ্দিন। ২৯ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ট্র্যাফিক কনস্টেবল আশেক মাহমুদ।

আর ৩০ এপ্রিল ভোরে ঢাকা আরামবাগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিরপুর পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে (পিওএম) সহকারী এএসআই হিসেবে কর্মরত আব্দুল খালেক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

৬৭৭ পুলিশ সদস্য করোনা আক্রান্ত, মৃত ৪

আপডেট সময় : ১১:৩৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০