ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

করোনায় প্রাণ গেল আরও এক পুলিশ সদস্যের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০ ২৬৫ বার পড়া হয়েছে

করোনায় প্রাণ গেল আরও এক পুলিশ সদস্যের

অনলাইন রিপোর্ট | 

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক পুলিশ সদস্য মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে চার পুলিশ সদস্যের মৃত্যু হলো। মারা যাওয়া পুলিশ সদস্য হলেন এসআই নাজির উদ্দীন। তিনি স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্ররক্ষা শাখায় কর্মরত ছিলেন।

আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদরদপ্তর থেকে জানানো হয়, গত ২৫ এপ্রিল নাজির উদ্দীনের করোনা পজিটিভ ধরা পড়ে। তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার মৃত্যুবরণ করেন।

এসআই নাজিরের গ্রামের বাড়ি পাবনা জেলার ভাঙ্গুরা থানার কাজিটোলা গ্রামে। তার নামাজে জানাজা আজ সকালে রাজারবাগে অনুষ্ঠিত হয়েছে।
জানাজা শেষে পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী মরদেহ দাফন করা হবে।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশের চার সদস্য করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

করোনায় প্রাণ গেল আরও এক পুলিশ সদস্যের

আপডেট সময় : ০২:৩৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০