ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

দোকান খোলার অনুমতি চেয়ে মন্ত্রীর কাছে দোকান মালিক সমিতির চিঠি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০ ৩১৯ বার পড়া হয়েছে

দোকান খোলার অনুমতি চেয়ে মন্ত্রীর কাছে সমিতির চিঠি

অনলাইন রিপোর্ট |

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের সাধারণ ছুটির পাশাপাশি দোকানপাট, বিপণি বিতান ও শপিং মলও বন্ধ রয়েছে। আগামী পহেলা মে থেকে পাইকারি, ক্ষুদ্র, খুচরা মার্কেট ও দোকানসমূহ খোলার অনুমতি চেয়ে বাণিজ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছে দোকান মালিক সমিতি।

সোমবার সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন ও মহাসচিব মো. জহিরুল হক ভূইয়া স্বাক্ষরিত বাণিজ্যমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে বলা হয়, গত মার্চ মাস থেকে দেশের সব দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে প্রধানমন্ত্রীর ১ লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজের সুবিধা ক্ষুদ্র, খুচরা ও পাইকারি দোকানিদের পাওয়ার কোনও সুযোগ নেই।

এদিকে দোকান-পাট বন্ধ থাকায় ক্ষুদ্র, খুচরা ও পাইকারি দোকানদারদের আয় রোজগারের পথ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ব্যবসায়ী ও তাদের কর্মচারীরা অর্ধাহারে অনাহারে অতিকষ্টে দিনযাপন করছেন। তারা পথে বসার উপক্রম হয়েছে। আপনি জানেন ইতোমধ্যে পহেলা বৈশাখে মার্কেট ও দোকানসমূহ বন্ধ থাকার কারণে আমাদের ৬ থেকে ৭ হাজার কোটি টাকার পুঁজি নষ্ট হয়েছে।

পবিত্র রমজান ও ঈদ উপলক্ষ্যে প্রতি বছর প্রায় ২০ থেকে ২২ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়। এখন তাও বিনষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
গত ২৫ মার্চ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের উদ্যোগে দেশের শীর্ষ ব্যবসায়ীদের এক আলোচনা সভায় গার্মেন্টস ও বৃহৎ শিল্পসমূহ খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, এমতাবস্থায় আমাদের ক্ষুদ্র, খুচরা ও পাইকারি মার্কেট ও দোকানসমূহ আগামী পহেলা মে থেকে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত স্বাস্থ্য বিধি মেনে দোকান খোলা রেখে ব্যবসায়ীদের বিনিয়োগ বাঁচিয়ে রাখার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দোকান খোলার অনুমতি চেয়ে মন্ত্রীর কাছে দোকান মালিক সমিতির চিঠি

আপডেট সময় : ০৯:৫৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০