ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

মক্কা ছাড়া সৌদির অন্যান্য প্রদেশে কারফিউ শিথিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০ ৩৩৩ বার পড়া হয়েছে

সৌদি আরব প্রতিনিধি; 

পবিত্র মক্কা নগরী বাদে সৌদি আরবের অন্যান্য প্রদেশে কারফিউ শিথিল করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এক ঘোষণায় কারফিউ সাময়িকভাবে শিথিলের ঘোষণা দিয়েছেন। পবিত্র রমজান মাসে সৌদি নাগরিক এবং প্রবাসীদের জীবনকে আরেকটু সহজতর করতেই বাদশাহর সময়োপযোগী এ ঘোষণা।

বিশ্বব্যাপী মহামারি আকার ধারণা করা করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে কারফিউ জারি রয়েছে সৌদিতে। তবে রোববার সৌদি বাদশাহ ঘোষণায় বলেন, ২৯ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত সৌদি আরবে সব ধরনের দোকানপাট, শপিংমল খোলা রাখা যাবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এই সময়ের মধ্যে নাগরিক এবং প্রবাসীরা বাইরে বের হতে পারবেন।

কেবলমাত্র মক্কা নগরী ছাড়া সৌদি আরবের সর্বত্র বাদশাহর এই ঘোষণার আওতাধীন থাকবে। মক্কা নগরীতে আগের মতোই ২৪ ঘণ্টার কারফিউ বলবৎ থাকবে। মক্কাতে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন অন্য যে কোনো শহরের তুলনায় আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়াতে মক্কা নগরীকে সাময়িক কারফিউ শিথিলতার আওতায় আনা হয়নি।

তবে, সঙ্গত কারণেই এই সুযোগের আওতার বাইরে রয়েছে সেলুন, বিউটি পার্লার, জিম, এবং কমিউনিটি সেন্টারের মতো প্রতিষ্ঠানগুলো। এর বাইরে সব ব্যবসায়িক প্রতিষ্ঠানই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্বিঘ্নে উন্মুক্ত রাখা যাবে।

রোজার মাসে রোজাদারদের নিত্যপ্রয়োজনীয় পণ্য আরও সহজলভ্য করতে এবং মানুষের জীবন যাপনকে আরও সহজতর করতেই বাদশাহর কারফিউ শিথিলের এই নির্দেশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মক্কা ছাড়া সৌদির অন্যান্য প্রদেশে কারফিউ শিথিল

আপডেট সময় : ০২:০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০