ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ঈদের আগে নেতা-কর্মীরা সাক্ষাত পাবেন না খালেদা জিয়ার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০ ২৩৬ বার পড়া হয়েছে

সকালের সংবাদ রিপোর্ট;
গত ৯ এপ্রিল হোম কোয়ারেন্টাইন শেষে হয়েছে রাজধানীর গুলশানের ফিরোজায় থাকা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার। বর্তমানে করোনা পরিস্থিতির অবনতির কারণে তার সঙ্গে পরিবারের দু’একজন সদস্য ছাড়া আর কেউ দেখা করার সুযোগ পাচ্ছেন না। দলের নেতাকর্মীদের দেখা করার বিষয়ে নিষেধাজ্ঞা আগের মতই। করোনা পরিস্থিতির উন্নতি হলে হয়তবা ঈদে সীমিত পরিসরে দলের নেতাকর্মীদের সাক্ষাৎ দিতে পারেন তিনি।

তবে বর্তমানে তার সঙ্গে সাক্ষাতের পুরো বিষয়টি নির্ভর করছে স্বজনদের ওপরে। অসুস্থতার বিষয়ে ডাক্তারের পরামর্শ মেনে চলছেন। তার সঙ্গে রয়েছেন গৃহকর্মী ফাতেমা বেগম এবং নার্স। তারাই দেখভাল করছেন তার। রবিবার পারিবারিক সূত্রে এসব তথ্য জানা গেছে। বর্তমানে তিনি নামাজ আদায়,পত্রপত্রিকা ও টেলিভিশনে সংবাদ দেখে সময় কাটাচ্ছেন।

বর্তমান অবস্থা সম্পর্কে তার ব্যক্তিগত একজন চিকিৎসক বলেন, ম্যাডাম অসুস্থ। তার চিকিৎসা জরুরি। কিছু পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন। কিন্তু সার্বিক পরিস্থিতি এমন যে, এখন এটি সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, পুত্রবধূ জোবাইদা রহমানের তত্ত্বাবধানে তার ব্যক্তিগত চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে চিকিৎসা চলছে। যেহেতু দীর্ঘদিন ধরে নানা জটিল সমস্যায় ভুগছেন তিনি। ভালো হতে সময় লাগবে।

বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার জানান, ম্যাডাম আগের মতই আছেন। বাসভবনের নিরাপত্তা চেয়ে প্রায় ২৪দিন আগে করা আবেদনে পুলিশের পক্ষ থেকে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ঈদের আগে নেতা-কর্মীরা সাক্ষাত পাবেন না খালেদা জিয়ার

আপডেট সময় : ০৪:১২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০