ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

পীরগঞ্জে ৩ ভুয়া পুলিশকে গণধোলাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০ ২৬৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার রংপুরঃ 
রংপুরের পীরগঞ্জে দোকান খোলা রাখার অভিযোগে পুলিশ পরিচয়ে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির অভিযোগে তিন ভুয়া পুলিশকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে পীরগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনগণ ওই তিন ভুয়া পুলিশের মোটরসাইকেলও ভাঙচুর করেছে।

অভিযুক্তরা হলেন- পীরগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল আজাদ মন্ডলের ছেলে অলিন মন্ডল, কাউন্সিলরের বড়ভাই আব্দুল হালিম মিয়ার ছেলে জামান এবং ওই পরিবারের আত্মীয় উজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়ব আলীর ছেলে বিপু।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই তিনজনসহ আরও কয়েকজন রাত ৯টার দিকে আলমপুর ইউনিয়নের মমিন বাজারে যান। সেখানে তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে দোকান খোলা রাখার অভিযোগে ব্যবসাীদের কাছে টাকা দাবি করে। দোকান মালিকরা অপারগতা প্রকাশ করলে তারা দোকানে ঢুকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল যোগে দ্রুত স্থান ত্যাগ করেন। তখন ওই বাজারের ব্যবসায়ীরা বিষয়টি মোবাইল ফোনে অন্যদের অবগত করলে রায়পুর ইউনিয়নের মিয়ার বাজারে তাদের আটক করে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। তাদের সহযোগী হিসেবে আরও তিনজন জড়িত আছে বলে স্থানীয়রা জানান।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেস চদ্র শনিবার সকালে জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পীরগঞ্জে ৩ ভুয়া পুলিশকে গণধোলাই

আপডেট সময় : ০৬:০০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০