ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

চিকিৎসাকর্মীদের বাসায় থাকতে না দিলে ব্যবস্থা নিতে ডিএমপি কমিশনারের নির্দেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০ ২৯৪ বার পড়া হয়েছে

চিকিৎসাকর্মীদের বাসায় থাকতে না দিলে ব্যবস্থা নিতে ডিএমপি কমিশনারের নির্দশ

অনলাইন রিপোর্ট | 

করোনাভাইরাস আক্রান্তদের সেবায় নিয়োজিত ডাক্তার-নার্সসহ চিকিৎসাকর্মীদের বাসায় থাকতে না দিলে বা হয়রানি করলে ওইসব বাড়ির মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহা. শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার ঢাকার ৫০ থানার ওসি ও সংশ্লিষ্ট আটটি ক্রাইম বিভাগের ডিসিকে লিখিতভাবে তাদের এ নির্দেশনা দেন তিনি।

নির্দেশনায় বলা হয়েছে, করোনা রোগীদের চিকিৎসা দেয়ার কাজে নিয়োজিত ডাক্তার-নার্স এবং আক্রান্ত রোগীকে প্রয়োজনীয় সহায়তা করবে পুলিশ। কোনও কোনও বাড়ির মালিক তাদের বাধা দিচ্ছেন, এমন খবর আসছে। যা কোনওভাবেই কাম্য হতে পারে না। এ বিষয় সজাগ থেকে তাদের সহায়তা করতে হবে।

এতে আরও বলা হয়, করোনা রোগী বৃদ্ধির সঙ্গে সঙ্গে আক্রান্ত অনেককে বাড়িতে নিজ নিজ ফ্ল্যাটে-বাসায় রেখে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। বাসার মালিক এক্ষেত্রে বাধা দিলে তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সম্প্রতি ঢাকায় করোনা রোগীদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের বাসা ছাড়তে বলেছেন কোনও কোনও বাড়িওয়ালা। বিষয়টি নিয়ে এরইমধ্যে সমালোচনা শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চিকিৎসাকর্মীদের বাসায় থাকতে না দিলে ব্যবস্থা নিতে ডিএমপি কমিশনারের নির্দেশ

আপডেট সময় : ১১:৫৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০