ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

সরকারি রিলিফ নিয়ে নয়া আইজিপির কঠোর হুঁশিয়ারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৯:০৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০ ২৯১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক; 
বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) বিদায়ী মহাপরিচালক (ডিজি) ও পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, মানুষকে ঘরে রাখতে সরকার নিম্ন আয়ের মানুষকে ত্রাণ দিচ্ছে। সেটা কাউকে চুরি করতে নয়। রিলিফ নিয়ে নয় ছয় করতে দিব না। আর এটা সহ্য করা হবে না। যারা রিলিফ আত্মসাৎ করছে তাদের বিষয়ে আমাদের জানাবেন। সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’সোমবার দুপুরে র‌্যাব মহাপরিচালক হিসেবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে শেষ সংবাদ ব্রিফিংয়ে (অনলাইনে) এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে বারবার শারীরিক দূরত্ব বজায় রাখার কথা বলা সত্ত্বেও অনেকেই তা লঙ্ঘন করছেন। এখন আপনি ঘরে থাকবেন নাকি কবরে যাবেন এই সিদ্ধান্তটা আপনার। সবাই ঘরে থাকবেন আর কেউ কেউ বাইরে থাকবেন এটা হতে দেয়া হবে না। ন্যূনতম প্রয়োজনে বাইরে যাওয়া, আড্ডা দেয়া ও অনর্থক ঘোরাঘুরি না করতে সবাইকে অনুরোধ জানান তিনি।

বিদায়ী র‌্যাব মহাপরিচালক বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের হুমকি ধনী-গরিব সবার জন্য সমান। তাই সর্ব সাধারণের জন্য অনুরোধ থাকবে, এই ক্রাইসিসের (সংকটের) মধ্যে নিজের কথা ভাবুন, দেশের কথা ভাবুন, পরিবারের কথা ভাবুন, শারীরিক দূরত্ব বজায় রাখুন। এই দায়িত্ব কেবল একার নয়, সবার।

তিনি বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, দেশ জাতি যখন করোনার মহামারিতে বিপর্যস্ত তখনও দেখা যাচ্ছে কেউ কেউ ত্রাণ-সামগ্রী লুটপাটের চেষ্টা করছে। তাদের উদ্দেশ্যে আমার স্পষ্ট বার্তা ত্রাণ নিয়ে নয়-ছয় বরদাস্ত করব না। কঠোরভাবে দমন করা হবে।

বেনজীর আহমেদ বলেন, আমি ঢাকা মহানগর পুলিশে দীর্ঘদিন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটি ক্রান্তিকালে র‌্যাব মহাপরিচালক হিসেবে দায়িত্বভার দিয়েছিলেন। আমি বিগত পাঁচ বছর তিন মাস মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছি। র‌্যাবের ন্যায় ও ন্যায্য কাজের প্রতি গণমাধ্যম সর্বাত্মক সহযোগিতা করেছে। এজন্য আমি মহাপরিচালক হিসেবে গণমাধ্যম এবং গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

বেনজীর বলেন, আগামীকাল বাংলা নববর্ষ। এবারের নববর্ষের মেজাজ একেবারেই ভিন্ন। করোনার ক্রাইসিস মুহূর্তে আমি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং সামাজিক তথা শারীরিক দূরত্ব বজায় রাখতে অনুরোধ করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সরকারি রিলিফ নিয়ে নয়া আইজিপির কঠোর হুঁশিয়ারি

আপডেট সময় : ০৯:২৯:০৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০