ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০ ৩২৯ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট | 

নভেল করোনাভাইরাসের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষাসমূহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব বিভাগের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পুনরায় ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার অন্তত তিনদিন পূর্বে বিজ্ঞপ্তির মাধ্যমে তা শিক্ষার্থীদের জানানো হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ আগামী ১৪ এপ্রিল ২০২০ পর্যন্ত বন্ধ থাকবে। তবে জরুরি সেবা কার্যক্রম এই ছুটির আওতামুক্ত থাকবে।
এতে আরো বলা হয়, এই ছুটিকালীন সময়ে শিক্ষার্থীদেরকে আচরণের সকল শিষ্টাচার অনুসরণ করে নিজ নিজ ঘরে অবস্থান করতে পরামর্শ দেয়া হলো। শিক্ষার্থীদের নিজ উদ্যোগে নিজের পাঠক্রম ও সামগ্রিক বিষয়ে অধ্যয়ন চর্চা অব্যাহত রাখতে এবং সীমিত পরিসরে হলেও শরীর চর্চার বিষয়ে যত্নশীল থাকার পরামর্শ দেয়া হলো।
এদিকে করোনাভাইরাস সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আহ্বান জানালেও তাতে এখনো যায়নি ঢাকা বিশ্ববিদ্যালয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় টানা বন্ধ থাকায় সেশনজটের আশঙ্কায় রয়েছেন শিক্ষার্থীরা। তবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষার্থীদের চিন্তাগ্রস্থ না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। তিনি জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে ক্লাস-পরীক্ষা শুরু হবে। তখন অতিরিক্ত সময় দিয়ে ঘাটতি পূরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ

আপডেট সময় : ০৫:৪৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০