ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্ড সুবিধার আড়ালে শত কোটি টাকার কারসাজি, নাটের গুরু কমিশনার আবু ওবায়দা Logo লঞ্চ থেকে মেঘনায় লাফ দেওয়া যাত্রীকে জীবিত উদ্ধার, প্রশংসায় নৌ পুলিশের তৎপরতা Logo স্থানীয় কৃষকদের থেকে ভাড়ায় জমি নিয়ে সাইন বোর্ড: প্লট বানিজ্যের নামে পূর্বাচল প্রবাসী পল্লী কর্তৃপক্ষ’র প্রতারণা Logo “নৌ-খাতের সিমুলেটর বাণিজ্যের লুটেরা সিন্ডিকেট সাব্বির মাদানি” Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ত্রাসের রাজত্ব! নকল নবীশ মাহবুব আলমের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি ও দূর্নীতির অভিযোগ Logo ‘শিশু হাসপাতালে উপ-পরিচালক নেছার উদ্দীন সিন্ডিকেটের দুর্নীতি ও লুটপাট’ Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন মিয়ার ১০ কোটি টাকা আত্মসাৎ ও টেন্ডার কারসাজি Logo মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা: রাজধানীর বিএনপিতে কোন পথে যাচ্ছে নেতৃত্ব? Logo অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি: রাষ্ট্রপতি Logo পথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

করোনা যুদ্ধে পুলিশ-গণমাধ্যম একসঙ্গে কাজ করছে: আইজিপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪২:৩৮ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০ ২৪৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক |

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার রোধে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে নির্ভীকভাবে সম্মানিত নাগরিকদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। বললেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে একটি প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন তিনি।
ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, সরকারি নির্দেশনার সাথে সমন্বয় রেখে পুলিশ হেডকোয়ার্টার্স প্রণীত সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি বৈশ্বিক এ সঙ্কট মোকাবিলায় পুলিশের নানাবিধ উদ্যোগ সম্মানিত নাগরিকদের আশান্বিত করেছে, বাড়িয়েছে তাদের মনোবল।
বিশ্বব্যাপী এ সঙ্কট মোকাবিলায় বাংলাদেশ পুলিশের ইতিবাচক কার্যক্রমসমূহ ব্যাপকভাবে গণমাধ্যমে প্রচারে সহযাত্রী হয়েছে আমাদের মিডিয়া হাউসগুলো, একান্ত সহযোগী হিসেবে পাশে ছিলেন নিবেদিত প্রাণ অকৃত্রিম বন্ধু, একান্ত সুহৃদ সাংবাদিকরা। তাদের সার্বিক কর্মকুশলতার ফলেই সম্ভব হয়েছে করোনা সংক্রান্ত গুজব মোকাবিলা। একই সাথে অনুপ্রাণিত ও উদ্দীপ্ত হচ্ছেন পুলিশ সদস্যরা, যারা প্রতিনিয়ত জনগণের পাশে থেকে তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করছেন।
তিনি বলেন, করোনা সংক্রমণের এই দুর্যোগে বাংলাদেশ পুলিশের পা‌শে থে‌কে জন‌সেবায় সহ‌যো‌গিতা করার জন্য অশেষ কৃতজ্ঞতা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ সকল মিডিয়ার সাংবাদিক ও কলাকুশলী বন্ধু‌দের। বাংলাদেশ পুলিশ আশা করে, শুধু করোনা ভাইরাস নয়, দেশের যে কোন প্রয়োজন, কল্যাণ ও সংকটে পারস্পরিক এ সহযোগিতা আগামীতেও থাকবে।
দেশমাতৃকার কল্যাণে সম্মানিত নাগরিকদের পাশে সর্বদাই রয়েছে বাংলাদেশ পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

করোনা যুদ্ধে পুলিশ-গণমাধ্যম একসঙ্গে কাজ করছে: আইজিপি

আপডেট সময় : ১১:৪২:৩৮ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০