ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

ইশরাকের মায়ের ভোট প্রার্থনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৯:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২০ ২৯৮ বার পড়া হয়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক; 
অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার স্ত্রী ইসমত আরা খোকা রাজপথে নেমে সন্তানের জন্য ভোট ও খালেদা জিয়ার মুক্তি চেয়ে সবার কাছে দোয়া চেয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টন পলওয়েল সুপার মার্কেটে দুপুর সোয়া ১টা থেকে লিফলেট দিয়ে ভোটারদের কাছে সন্তানের জন্য ভোট ও খালেদা জিয়ার জন্য দোয়া চান তিনি।

‘খালেদা জিয়ার সালাম নিন ,ধানের শীষে ভোট দিন,”ধানের শীষে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক,’ ‘মাগো তোমার একটি ভোটে খালেদা জিয়া মুক্তি পাবে,’ এমন স্লোগানও দেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নে ইসমত আরা বলেন, আমার ছেলে ইশরাক হোসেন সুযোগ্য প্রার্থী। ইশরাক নির্বাচিত হলে আপনাদের সেবা করতে পারবেন। আপনারা সকাল সকাল ভোট দিতে চলে যাবেন এবং আমার সন্তানের জন্য দোয়া করবেন ও ভোট দেবেন।

ইশরাকের মায়ের সঙ্গে বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান, সাদেক হোসেন খোকার ছোট ছেলে ইশফাক হোসেন, ইশরাকের মামা, মামি, ফুফু, চাচি এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ইশরাকের মায়ের ভোট প্রার্থনা

আপডেট সময় : ১১:৪৯:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২০