ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

শ্যামলীতে গার্মেন্টসের কিশোরী গণধর্ষিত, গ্রেফতার ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮ ৩৮৯ বার পড়া হয়েছে

রাজধানীর শ্যামলীতে গার্মেন্টকর্মী কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। রোজমহল আবাসিক হোটেলে নিয়ে ৫ সন্ত্রাসী তাকে ধর্ষণ করে।
ধর্ষণের অভিযোগে হোটেলের ম্যানেজারসহ দু’জনকে গ্রেফতার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। কিশোরী শ্যামলী গোল্ডস্টার গার্মেন্টসে চাকরি করত।

রোববার রাত ৮টাং ওই কিশোরী সহকর্মী রানার সঙ্গে কথা বলতে বলতে বাসায় ফিরছিল। তারা দু’জন আদাবর পৌঁছালে আমজাদ হোসেন মঞ্জু ও হৃদয় ওরফে মানিক তাদের পথরোধ করে। এরপর রানাকে মারধর করে কিশোরীকে রোজমহল আবাসিক হোটেলের ৫ম তলার ৬ নম্বর রুমে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। তাকে ভয়ভীতি দেখিয়ে রিকাশায় তুলে বাসায় পাঠিয়ে দেয়।

এ ব্যাপারে কিশোরীর বাবা লেবু মিয়া শেরেবাংলা নগর থানায় হোটেলের ম্যানেজারসহ ৫ জনের নাম উল্লেখ করে নারী নির্যাতন, ধর্ষণ ও অপহরণের মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে হোটেলের ম্যানেজার ও এক ধর্ষককে গ্রেফতার করে। আসামিরা হল আমজাদ হোসেন মঞ্জু, সবুজ, হৃদয় ওরফে মানিক, জনি, নয়ন ও ওয়াহেদুর রহমান। মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর (আপরেশন) মো. আহাদ আলী বলেন, গ্রেফতার দু’জনকে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ড চেয়েছি। বাকিদের ধরার জন্য আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শ্যামলীতে গার্মেন্টসের কিশোরী গণধর্ষিত, গ্রেফতার ২

আপডেট সময় : ০৬:৩৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮