ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

কাল থেকে ৬০ হাজার টাকায় কিনতে হবে সোনার ভরি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৪:২৭ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০ ৩০৬ বার পড়া হয়েছে

নতুন বছরে প্রথম বাড়লো সোনার দাম

অনলাইন রিপোর্ট |

নতুন বছরের শুরুতে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ১৫ দিনের ব্যবধানে ২২, ২১, ১৮ ক্যারেট ও সানতন পদ্ধতিতে স্বর্ণের ভরিতে দাম বেড়েছে ১ হাজার ১৬৬ টাকা। রোববার (৫ জানুয়ারি) থেকে নতুন দামে সোনা বিক্রি হবে। শনিবার (০৪ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলারি সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গেল বছরের ১৮ ডিসেম্বর স্বর্ণের দাম বেড়েছিল। বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৬০ হাজার ৩৬১ টাকা। শনিবার পর্যন্ত এই মানের স্বর্ণের দাম রয়েছে ৫৯ হাজার ১৯৪ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরির সোনার দাম ধরা হয়েছে ৫৮ হাজার ২৮ টাকা। বর্তমানে বিক্রি হচ্ছে ৫৬ হাজার ৮৬২ টাকা। একইভাবে ১৮ ক্যারেটের দাম পড়বে ৫৩ হাজার ১৩ টাকা। এখন দাম রয়েছে ৫১ হাজার ৮৪৬ টাকা।
সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে ৩৯ হাজার ৭৪ টাকা। নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার ২৪০ টাকা।

এছাড়া ২১ ক্যারেট ক্যাডমিয়াম রূপার দাম প্রতি ভরি ৯৩৩ টাকা।

বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কাল থেকে ৬০ হাজার টাকায় কিনতে হবে সোনার ভরি

আপডেট সময় : ০৯:০৪:২৭ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০