ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

ঢাকা উত্তরে তাবিথ ও দক্ষিণে ইশরাককে মনোনয়ন বিএনপির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯ ২৮৪ বার পড়া হয়েছে

ঢাকা উত্তরে তাবিথ ও দক্ষিণে ইশরাককে মনোনয়ন বিএনপির

অনলাইন রিপোর্ট |

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে। ঢাকা উত্তর সিটিতে দলটির মনোনয়ন পেয়েছেন তাবিথ আউয়াল আর দক্ষিণে মনোনয়ন পেয়েছেন ইশরাক হোসেন।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শনিবার রাত পৌনে সাতটার দিকে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান। এর আগে প্রার্থীদের সাক্ষাৎকার নেন বিএনপির স্থায়ী কমিটির নেতারা।
তাবিথ আউয়াল ২০১৫ সালের নির্বাচনে ঢাকা উত্তর থেকে ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী, বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টুর ছেলে। আর ইশরাক হোসেন অবিভক্ত ঢাকার সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে।
বিএনপি মহাসচিব বলেন, তরুণ প্রার্থী হিসেবে তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন উভয়েই ভালো করবেন বলে আশা করি।
বিএনপি সূত্রে জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটিতে বিএনপির একমাত্র মনোনয়ন প্রত্যাশী ছিলেন ইশরাক হোসেন। আর উত্তরে মনোনয়ন চেয়েছিলেন দলটির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন ও তাবিথ আউয়াল। শেষ পর্যন্ত তাবিথকেই বেছে নেয় বিএনপি।
অপরদিকে, ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে দুই সিটিতে মেয়র পদে কে কে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা ঠিক করতে গণভবনে বৈঠকে বসেছেন দলটির শীর্ষস্থানীয় নেতারা। রাতেই আওয়ামী লীগের মেয়র প্রার্থীদের নাম জানানো হতে পারে।
উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার সব কেন্দ্রেই ইভিএমে ভোটগ্রহণের কথা জানিয়েছে বিএনপি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ঢাকা উত্তরে তাবিথ ও দক্ষিণে ইশরাককে মনোনয়ন বিএনপির

আপডেট সময় : ০৯:৫৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯